ক্লিনচিট প্রশ্নের পাল্টা এল আন্তরিকতা! দিলীপ ঘোষের ব্যবহারে মুগ্ধ শোভন-বৈশাখী
দিলীপ ঘোষের আন্তরিকতায় মুগ্ধ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদের কাছে প্রশ্ন ছিল, বিজেপিতে যোগ দেওয়ার দিন দিলীপ ঘোষ সারদা ও নারদাকাণ্ডে ক্লিনচিট দেননি শোভন চট্টোপাধ্যায়কে।
দিলীপ ঘোষের আন্তরিকতায় মুগ্ধ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদের কাছে প্রশ্ন ছিল, বিজেপিতে যোগ দেওয়ার দিন দিলীপ ঘোষ সারদা ও নারদা
কাণ্ডে ক্লিনচিট দেননি শোভন চট্টোপাধ্যায়কে। এই প্রশ্নকে আমল না দিয়ে শোভন বৈশাখী দুজনেই বলেন, দিলীপ ঘোষ মিডিয়ায়র কাছে যে বক্তব্য রেখেছেন তাতে আন্তরিকতা ছিল যথেষ্টই।

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিনই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তাঁকে কি ক্লিনচিট দেওয়া হয়েছে সারদা ও নারদা মামলায়।
এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, অভিযোগটা তাঁরাই করেছিলেন। তাই তারা ক্লিনচিট দেননি। তবে তাঁকে যে দোষী বলা যায়, সেকথাও বলছেন না তাঁরা। দিলীপ ঘোষ বলেছিলেন, আদালতে সারদা ও নারদার মামলা চলছে। আদালত দোষী বললে, তখনই বিজেপি তাঁকে দোষী বলতে পারে বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ।
এপ্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনেই বলেন, দিলীপ ঘোষ শোভন চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে এসেছিলেন। বলেছিলেন, কতদিন বসে থাকবেন। চলুন
বিজেপিতে যোগ দেবেন। দিলীপ ঘোষের এই আন্তরিকতায় তাঁরা মুগ্ধ বলেও জানিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications