দলের ওপর মমতার কোনও নিয়ন্ত্রণ নেই! তৃণমূল নিয়ে একাধিক বিষয়ে তোপ শোভনের

নতুন দলে যোগ দেওয়ার দিন বলেছিলেন পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের পদদলিত করেছে তৃণমূল।

নতুন দলে যোগ দেওয়ার দিন বলেছিলেন পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের পদদলিত করেছে তৃণমূল কংগ্রেস। আর তার ঠিক পরের দিন বললেন, বাংলায় পরিবর্তন প্রয়োজনীয় হয়ে পড়েছে। সেই জন্যই বিজেপিতে আসা। পাশাপাশি তিনি বলেন দলের ওপর নিয়ন্ত্রণ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 আস্তে আস্তে শিখছেন নতুন দলের সবকিছু

আস্তে আস্তে শিখছেন নতুন দলের সবকিছু

আস্তে আস্তে নতুন দলের সবকিছু শিখছেন। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির বড় সমর্থন সামনে এসেছে তাদের আরও পরিকল্পনা আছে। বুধবারের পর
বিভিন্ন নেতার সঙ্গে বৈঠকে কিছু জানতে পেরেছেন। কলকাতা যাওয়ার পর আরও হয়তো কিছু জানতে পারবেন। জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

ক্যাবিনেট, বিধানসভায় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা

ক্যাবিনেট, বিধানসভায় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা

শোভন চট্টোপাধ্যায় বলেছেন, নিশ্চয়ই পরিবারে সমস্যা আছে। স্ত্রী পিছন থেকে ছুরি মেরেছে। দল ও মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। সাহায্য চাইলে
পরামর্শও দিয়েছেন তিনি। যদিও ক্যাবিনেট কিংবা বিধানসভায় যেভাবে তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তাতে তাঁর সম্মান নিয়ে টানাটানি হয়েছে বলে অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়।

'পুরনো কর্মীরা সম্মান পাচ্ছেন না'

'পুরনো কর্মীরা সম্মান পাচ্ছেন না'

শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ দলের পুরনো কর্মীরা সম্মান পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর উপদেশ, আত্ম সমালোচনা জরুরি হয়ে পড়েছে।

সংখ্যাতাত্মিক বিরোধ মমতার সঙ্গে

সংখ্যাতাত্মিক বিরোধ মমতার সঙ্গে

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংখ্যাতাত্মিক বিরোধের কথাও উল্লেখ করেছেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের দাবি, বিধানসভা শুরু আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো একটি সংখ্যার উল্লেখ করেছিলেন। অথচ সভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যাটা শোভন চট্টোপাধ্যায়ের উল্লিখিত সংখ্যার দ্বিগুন হবে।
এতেও তাঁর সম্মানে লেগেছিল বলে উল্লেখ করেছেন শোভন চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+