Kasba Case: কসবা কাণ্ডের জেরে ল' কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, জারি হল বিজ্ঞপ্তি
কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনা পর সাউথ ক্যালকাটা ল' কলেজে পঠনপাঠন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজের গভর্নিং বডির এক সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আইন কলেজের শিক্ষার্থীদের আপাতত প্রতিষ্ঠানে আসতে নিষেধ করা হয়েছে।
এদিন কলেজ কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। গত কয়েকদিন ধরেই কসবার কলেজ খবরের শিরোনামে। কসবার এই ল কলেজের একজন প্রাক্তন ছাত্র এবং দুই বর্তমান ছাত্রের বিরুদ্ধে কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র শাসক দলের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। যা এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। পেশায় একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও অভিযোগ পেতেই কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে চারজনকে গ্রেফতার করে তদন্ত করছে।

তবে এই কসবাকাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছে। এর মধ্যেই সাউথ ক্যালকাটা ল' কলেজের গভর্নিং বডি পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের ফলে কলেজের প্রশাসনিক এবং শিক্ষাগত কার্যক্রমে সাময়িক বিরতি রাখা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে চাপ বাড়ছে সরকারের। তবে সিট গঠন হয়েছে। ফরেনসিক হয়েছে। জবানবন্দি নেওয়ার পালা চলেছে। এখন দেখার আদালতে পুলিশ কীভাবে প্রমাণ পেশ করে।
মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে গত দশ বছর ধরেই কলকাতার নানা থানায় একাধিক অভিযোগ নাকি দায়ের রয়েছে। কয়েকবছর আগে মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগে সে একবার গ্রেফতারও হয়েছে। তার আগে মারধর, হামলা সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications