বিস্ফোরণে তুবড়ে গেল দোকানের শাটার! গেরুয়া বাহিনীর দিকে অভিযোগ মমতার দলের পুরপ্রধানের

দমদমের কাজিপাড়া মোড়ে যশোহর রোডের ওপর হওয়া বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সামনের দোকানের শাটার তুবড়ে যায়। ভেঙেছে আশপাশের সব ফ্ল্যাটের জানলার কাঁচ।

দমদমের কাজিপাড়া মোড়ে যশোহর রোডের ওপর হওয়া বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সামনের দোকানের শাটার তুবড়ে যায়। ভেঙেছে আশপাশের সব ফ্ল্যাটের জানলার কাঁচ। পুরপ্রধান পাচু রায় বারবারই অভিযোগ করছেন বোমার টার্গেট ছিলেন তিনিই। তাঁকে বিস্ফোরণে উড়িয়ে বড় ঘটনা ঘটাতে চেয়েছিল হামলাকারীরা।

বিস্ফোরণে তুবড়ে গেল দোকানের শাটার! গেরুয়া বাহিনীর দিকে অভিযোগ মমতার দলের পুরপ্রধানের

গান্ধী জয়ন্তীর দিন হওয়া বিস্ফোরণে অভিযোগ উঠেছে যারা গান্ধীকে হত্যা করেছিল তাদের দিকে। আর অভিযোগটি করেছেন পুরপ্রধান নিজেই। তাঁর অভিযোগ, রাজ্যে যারা সন্ত্রাস তৈরি করছে, শাসক দলের ওপর হামলা করে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে, বোমা বিস্ফোরণের পিছনে রয়েছে তারাই। যদিও তিনি নিজে কোনও দলের নাম উল্লেখ করেননি। তবে পরিকল্পনা মাফিক বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি পুরপ্রধানের।

বহু দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই কথা জানিয়েছেন পুরপ্রধানও।

বিস্ফোরণের খবর পাওয়ার পরেই এলাকায় যায় দমদম থানার পুলিশ। যান ব্যারাকপুরকমিশনারেটের আধিকারিকরা। গার্ড রেল দিয়ে বিস্ফোরণ স্থল ঘিরে দেওয়া হয়েছে। এলাকায় নমুনা সংগ্রহে যাওয়ার কথা রয়েছে বোমা ও ফরেনসিক বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+