ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ, করোনা সংক্রমণের আশঙ্কায় শহরের শপিং মলে জারি কড়া নিয়ম

ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ, করোনা সংক্রমণের আশঙ্কায় শহরের শপিং মলে জারি কড়া নিয়ম

কেন্দ্রের নির্দেশিকা মেনে অবশেষে সোমবার থেকে খুলছে শহরের শপিং মলগুলি। সাবধান হতে আগেই কড়া নির্দেশিকা জারি করল সাউথসিটি মল কর্তৃপক্ষ। টাকার ব্যাগ ছাড়া অন্য কোনও ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না। এমনই নির্দেশিকা জারি হয়েছে ক্রেতাদের জন্য।

খুলছে শপিং মল

খুলছে শপিং মল

আনলক ১-এ ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে জন জীবন। দীর্ঘ ৭০ দিন বন্ধ থাকার পর অবশেষে শপিংমল খোলার অনুমতি মিলেছে। কেন্দ্রের নির্দেিশকা মেনে সোমবার থেকে খুলছে শহরের সব শপিং মল। তার আগে পর্যাপ্ত স্যানিটাইজেশন এবং সুরক্ষা বিধি েমনে চলার নির্দেশিকা দেওয়া হয়েছে।

ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ

ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ

খোলার আগেই বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে শহরের অন্যতম বড় শপিং মল সাউথ সিটি। সংক্রমণের আশঙ্কায় ক্রেতাদের ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টাকার ব্যাগ ছাড়া আর কিছু নিয়ে শপিং মলে প্রবেশ করা যাবে না বলে জানানো হয়েছে। ব্যাগ সঙ্গে থাকলে সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে সেকারণেই এই সিদ্ধান্ত।

মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক

মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক

শপিং মলে ঢুকতে হলে মুখে মাস্ক এবং হাতে গ্লাভস রাখতে হবে ক্রেতাদের। তারপরেই তাঁরা শপিং মলে প্রবেশ করতে পারবেন। একটি মাত্র প্রবেশ পথ খোলা হবে। থার্মাল স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে সকলকে। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

দেশে বাড়ছে করোনা সংক্রমণ

দেশে বাড়ছে করোনা সংক্রমণ

এদিকে গোটা দেশে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। ইতালিকে ছাপিয়ে গিয়েেছ করোনা সংক্রমণ। এক ধাক্কায় বিশ্বে ষষ্ঠস্থানে চলে এসেছে ভারত। দৈনিক সংক্রমণে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+