নভেম্বরের শুরুতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি! শীতের আগমন কবে, আভাস দিল আবহাওয়া দফতর

নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর এই বৃষ্টিই শীতের আগমন ঘটাতে চলেছে বলেও মন আবহবিদদের। তবে আপাতভাবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

নভেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টি

নভেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টি

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসের শুরুতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। তবে তা হবে হাল্কা থেকে মাঝারি রকমের।

আপাতত আকাশ পরিষ্কার থাকবে

আপাতত আকাশ পরিষ্কার থাকবে

তবে আবহাওয়া দফতরের তরফে আশ্বস্ত করে বলা হয়েছে আগামী ২ দিন শহর কলকাতা কিংবা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে বলেও জানানো হয়েছে।

সকালে থাকবে শীতের আমেজ

সকালে থাকবে শীতের আমেজ

তবে আগামী দিনগুলিকে দক্ষিণবঙ্গের মানুষ সকালের দিকে শীতের আমেজ পাবেন। তবে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেরই থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে নিচের তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশে থাকবে।

উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

আবহাওয়া দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার।

প্রভাব ফেলতে পারেনি কিয়ার

প্রভাব ফেলতে পারেনি কিয়ার

অতিপ্রবল ঘূর্ণিঝড় কিয়ার দেশের পূর্বাংশে কোনও প্রভাব ফেলতে পারেনি। আরব সাগরে সক্রিয় থাকলেও তা পরে ওমানের দিকে চলে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+