স্কুলে মেহেন্দি পরায় দশম শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ, অভিযোগ দায়ের থানায়
কলকাতা, ৬ জুলাই : স্কুল চলাকালীন ক্যাম্পাসের মধ্যেই হাতে মেহেন্দি পড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় সেই শিক্ষকের বিরুদ্ধে থানায়ও অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার তালদি এলাকার সুরবালা শিক্ষায়তন ফর গার্লস হাই স্কুলে। জানা গিয়েছে, টিফিনের সময়ে কয়েকজনকে নিয়ে এক ছাত্রী নিজের হাতে মেহেন্দি লাগায়।

এই ঘটনা স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক সুকৃতী দাসের কানে পৌঁছলে তিনি রণমূর্তি ধারণ করেন। অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করেন। তারপের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন।
ফলে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়। ঘটনা জানতে পেরেই ছাত্রীর অভিভাবকেরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। এমনকী স্কুল কর্তৃপক্ষও শিক্ষকের পাশেই রয়েছে। তাদের দাবি মারধরের কোনও ঘটনা ঘটেনি। ছাত্রীকে খানিক বকা দিয়েই ছেড়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications