নারদ তদন্তে সিবিআই-এর হাতে 'তথ্যপ্রমাণ'! বিপদ বাড়ছে মুকুল রায়ের
নারদ তদন্তে বিপদ বাড়ছে মুকুল রায়ের। এমনটাই খবর সূত্রের। প্রকাশিত খবর অনুযায়ী, মুকুল রায়ের বিরুদ্ধে যে 'তথ্যপ্রমাণ' পাওয়া গিয়েছে তা দিল্লির সদর দফতরের পাঠিয়েছে সিবিআই।
নারদ তদন্তে বিপদ বাড়ছে মুকুল রায়ের। এমনটাই খবর সূত্রের। প্রকাশিত খবর অনুযায়ী, মুকুল রায়ের বিরুদ্ধে যে 'তথ্যপ্রমাণ' পাওয়া গিয়েছে তা দিল্লির সদর দফতরের পাঠিয়েছে সিবিআই। সূত্রের খবর অনুযায়ী, সেখান থেকে পরবর্তী নির্দেশ পাওয়ার পর এনিয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে সিবিআই। এর আগে মুকুল রায় বলেছিলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

নারদ তদন্তে প্রথম গ্রেফতার করা হয়েছিল সাসপেন্ডেড আইপিএস এসএমএইচ মির্জাকে। তাঁকে হেফাজতে নেওয়ার পর জেরার পাশাপাশি মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জাকে বলতে শোনা গিয়েছে, সব কিছু বলতে পারার পর নিজেকে অনেক হাল্কা লাগছে।
সিবিআই সূত্রে খবর, মির্জাকে জেরা করে যে তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে, তা দিল্লিতে পাঠানো হয়েছে। এই তথ্যপ্রমাণের ভিত্তিতেই মুকুল রায়ের নাম চার্জশিটে থাকতে পারে বলেও অন্য একটি সূত্রের খবর।
মুকুল রায় বলেছিলেন, ফুটেজে তাঁকে কোথাও টাকা নিতে দেখা যায়নি। টাকা নেওয়ার কথা তিনি বলেননি। ফলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন তিনি। তিনি আরও বলেছিলেন, তিনি একা নন অনেকেই প্রভাবশালী রয়েছেন। এপ্রসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের কয়েকজন মন্ত্রীর নাম উল্লেখ করেন। উল্লেখ করেন শোভন চট্টোপাধ্যায়ের নাম। তিনি বুঝিয়ে দেন, যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এইসব নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।












Click it and Unblock the Notifications