দিল্লিতে বিজেপির বৈঠক! অমিত শাহ সতর্ক করলেন রাজ্যের নেতাদের
সতর্ক করা হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় নেতা রাহুল সিনহাকে।
সতর্ক করা হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় নেতা রাহুল সিনহাকে। সূত্রের খবর অনুযায়ী, দলের সভাপতি অমিত শাহ বেফাঁস মন্তব্যের জন্য এই সতর্ক করা হয়েছে। রবিবার দিল্লিতে দলের সদর দফতরে রাজ্যের নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন অমিত শাহ। সেখানে দিলীপ ঘোষ, রাহুল সিনহা ছাড়াও ছিলেন মুকুল রায়, বাবুল সুপ্রিয়, এসএস আলুওয়ালিয়ার মতো নেতারা। অন্যদিকে বৈঠকে ছিলেন কৈলাশ বিজবর্গীয়ের মতো কেন্দ্রীয় নেতারাও।

দিন কয়েক আগে প্রশ্নের উত্তরে, বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা সব থেকে বেশি বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। বিপাকে পড়ে যাওয়ায় সেই বক্তব্যের ব্যাখ্যা দিতে দেখা দিয়েছিল কেন্দ্রীয় নেতাদেরও। সূত্রের খবর অনুযায়ী, এই মন্তব্যের জন্যই সতর্ক করা হয়েছে দিলীপ ঘোষকে। লোকসভা নির্বাচনের আগে কোনও মন্তব্যের জেরে তৃণমূল যাতে কোনও ফায়দা তুলতে না পারে, সেব্যাপারে লক্ষ্য রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুফলের কথা তুলে ধরে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের নেতাদের। জেলায় জেলায় তৃণমূলের পাল্টা কর্মসূচি করারও নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications