Kolkata Doctor's Rape Case: মিলে গেল সঞ্জয়ের ডিএনএ রিপোর্ট! তাহলে গণধর্ষণ নয়? কী বলছে সিবিআই
Kolkata Doctor's Rape Case: আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডের (RG kar Hospital Doctor Death) তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সূত্রের খবর, সিবিআই কিছুদিনের মধ্যেই তদন্তের কিনারায় পৌঁছে যাবে। ইতিমধ্যেই ধৃত (Kolkata rape accused Sanjay Roy) সঞ্জয় রায়ের ডিএনএ (DNA) পরীক্ষা করা হয়েছে। আর সেই রিপোর্ট মৃত তরুণী চিকিৎসকের সঙ্গে ম্যাচ করে গিয়েছে বলেই জানা যাচ্ছে।
যদিও পরবর্তীতে আরও অত্যাধুনিক কিছু পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে। আর তাতে আরও নিশ্চিত হওয়া যাবে যে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত কলকাতা পুলিশের এই সিভিক ভলান্টিয়ারই।
ইন্ডিয়া টিভি'র একটি প্রকাশিত তথ্য বলছে, কেন্দ্রীয় ফরেনসিক বিভাগ তথা সিএফএসএল টিম আলাদাভাবে ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ পরীক্ষা করেছে (Kolkata Doctor's Rape Case)।

ডিএনএ প্রোফাইলের সেই সম্পূর্ণ রিপোর্ট সিবিআই এর হাতে খুব শীঘ্রই তুলে দেবে সিএফএসএল। এমনটাই প্রকাশিত খবরে জানা গিয়েছে। আরও সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই সায়ন্টেফিক আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা সিবিআই করতে পারে বলেও জানা গিয়েছে।
অন্যদিকে আরও একটি ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর সেটি এইমস হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে চিকিৎসকেরা পর্যবেক্ষণ করে সিবিআইকে পাঠিয়েছে রিপোর্টটি। সূত্রের খবর এমস এই বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরে তদন্তের ফাইনাল রিপোর্ট সামনে আনতে পারবে সিবিআই। অভিযুক্ত হিসেবে অন্য কোন কারো নাম পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। অর্থাৎ গণধর্ষণ নয় বলেই দাবি।
তবে আরজি কর ধর্ষণ এবং খুনের মামলায় এখনও পর্যন্ত সিবিআইয়ের হাতে একের পর তথ্য প্রমাণ এসেছে। আর তাতে সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত বলে চিহ্নিত করা হচ্ছে। যথেষ্ট তথ্য-প্রমাণ থাকায় খুব শীঘ্রই দেশের এই মুহূর্তের সবথেকে হেবিওয়েট মামলায় সিবিআই চার্জশিট গঠন করতে পারবে বলেও জানা গিয়েছে।
এই মামলায় সিবিআই এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি ব্যক্তির বয়ান রেকর্ড করা হয়েছে। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ অন্তত ১০ জনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে।
এমনকি ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয়েরও পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। জানা গিয়েছে, সেই টেস্টে সঞ্জয় অপরাধ কবুল করেছে। কিন্তু তদন্তের শেষে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর সিবিআই আধিকারিকরা খুঁজছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে আগামী সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেখানে ধর্ষণ এবং খুনের ঘটনার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাকে। সেখানে এই বিষয়ে তথ্য দেওয়া হতে পারে।












Click it and Unblock the Notifications