আজই হাসপাতাল থেকে ছুটি সৌরভের, নিতে আসছেন ডোনা-স্নেহাশিস
আজই হাসপাতাল থেকে ছুটি সৌরভের, নিতে আসছেন ডোনা-স্নেহাশিস
অবশেষে হাসপাতাল থেকে আজ ছুটি পেতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠির পরামর্শ নেওয়ার পরেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। আজ তাঁকে হাসপাতালে নিত আসছেন ডোনা ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। হাসপাতাল থেকে ছড়ার আগে সৌরভের আরেকবার শারিরীক পরীক্ষা হবে। এবার থেক প্রতিসপ্তাহে বাড়িতে গিয়ে সৌরভের স্বাস্থ্য পরীক্ষা করে আসবেন চিকিৎসকরা।

জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতারলের তৎপরতায় বড় ঘটনা এড়ানো গিয়েছে। সৌরভের হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে। তারমধ্যে দুটি স্ট্রেইন বসানো হয়েছে। একটি স্ট্রেন এখন বসানো হবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারপরেই দেবী শেঠির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সৌরভকে দেখতে বিশেষ বিমানে কলকাতায় আসেন। তিনি সৌরভকে ছুটি দেওযার সিদ্ধন্তে সিলমোহর দেন। দেবী শেঠির পরামর্শ মেনেই উডল্যান্ডস কর্তৃপক্ষ সৌরভকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেবী শেঠি জানিয়েছেন এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন সৌরভ। সবরকম ধকল নিতে পারবেন তিনি।
এদিকে সৌরভের ছুটিক খবরে হাসপাতালের সামনে ভিড় করতে শুরু করেছেন তাঁর অনুগামীরা। সকাল থেকেই তাই হাসপাতালে সামনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গোটা হাসপাতাল চত্ত্বরে বাড়তি পুলিস মোতায়েন করা হয়েছে। প্ল্যাকার্ড হাতে হাসপাতালের সামনে ভিড় করেছেন অনুগামীরা।












Click it and Unblock the Notifications