সৌরভের বাড়িতে আতঙ্কের মেঘ, বিপন্মুক্ত নন স্নেহাশিস
ডেঙ্গির হানায় জেরবার কলকাতা। রোজই বেসরকারি, সরকারি হাসপাতালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
ডেঙ্গির আতঙ্ক কাউকেই ছাড়ছে না। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষদেরই হচ্ছে না তা নয়। ছাড়ছে না বিত্তশালীদেরও। এরই সাম্প্রতিক উদাহরণ সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি। বেশ কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন স্নেহাশিস। বুধবার দিন সকালে জ্বর হঠাৎ বাড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্নেহাশিসকে। সেখানেই রক্তপরীক্ষায় ডেঙ্গি পাওয়া যায়। চিকিৎসায় উন্নতি হলেও সোমবার সকালে হঠাৎই শারীরিক পরিস্থিতির অবনতি হয় স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের। প্লেটিলেট কাউন্ট নেমে যায় ২০ হাজারে।
কলকাতার অন্যতম বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা এখনই আশঙ্কাজনক বলা যাবে না। এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে বারেবারে পরিষ্কারের নোটিশ ধরিয়েছে কলকাতা পুরসভা। প্রথমবার যা পরিষ্কার করা হয়েছে তাতে খুশি নয় পুরসভা।
সৌরভের বেহালার বাড়িতে পুরসভার অভিযানের ভিডিও দেখুন।












Click it and Unblock the Notifications