বাঁচলেন না মহারাজও, এবার সৌরভের বাড়িতেও ডেঙ্গি হানা
ডেঙ্গির হানায় জেরবার কলকাতা। রোজই বেসরকারি, সরকারি হাসপাতালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
গোটা কলকাতায় ত্রাহি ত্রাহি রব। ডেঙ্গি নিয় সরকার -বিরোধী তরজা চলছে। কখনো বিধানসভায় বিক্ষোভে উত্তাল হচ্ছে। কিন্তু এর মধ্যেই ঘরে ঘরে হানা দিয়ে চলেছেন ডেঙ্গি। এবার ডেঙ্গি-র হামলা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও।

সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি। বেশ কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন স্নেহাশিস। বুধবার দিন সকালে জ্বর হঠাৎ বাড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্নেহাশিসকে। সেখানেই রক্তপরীক্ষায় ডেঙ্গি পাওয়া যায়। এই মুহূ্র্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে অবস্থা স্থিতিশীল।
হাসপাতালে অসুস্থ দাদাকে নিয়মিত দেখতে যাচ্ছেন সৌরভ। আশা করা যাচ্ছে দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন দাদা-র দাদা। ডেঙ্গির থাবা আসলে এত বড় ভাবে আকার নিয়েছে যে আর্থিক পরিকাঠামো বা সমাজের বিশেষ একটা অংশের মানুষকেই তা আঘাত করছে এরকম বলার বিশেষ উপায় নেই। সৌরভের পরিবার তার প্রকৃত নিদর্শন।












Click it and Unblock the Notifications