কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হাসপাতালের বুলেটিন কী জানাল
কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হাসপাতালের বুলেটিন কী জানাল
চিন্তার কোনও কারণ নেই, স্থিতিশীল সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে সন্ধ্যের মেডিকেল আপডেটে এমনটাই জানানো হয়েছে। গত ২ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে বিসিসিআই সভাপতি উডল্যান্ডসে ভর্তি হন। হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পরে। যার একটিতে সেন্ট স্থাপনের পর ৭ জানুয়ারি বাড়ি ফিরে আসেন মহারাজ। এর ২০ দিনের মাথাতেই ফের আজ সৌরভকে হাসপাতালে ছুটতে হয়। কেন সৌরভকে হাসপাতালে যেতে হল, সেই নিয়ে হাসপাতাল সূত্রে আপডেট দেওয়া হয়েছে।

দুপুরে অ্যাপোলোতে ভর্তি সৌরভ
জানা যায় বুধবার রাত থেকে সৌরভ কিছুটা অস্বস্তিতে রয়েছেন। রাতে ভালো ঘুম হয়নি। সকাল থেকেই কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। সেই কারণেই পরিবার সৌরভকে নিয়ে কোনও ঝুঁকি নেয়নি। এদিন দুপুরে এরপর বাইপাসে গ্রিন করিডর করে সৌরভকে অ্যাপোলো হাসপাতাল নিয়ে আসা হয়।

আজ সৌরভের কী কী পরীক্ষা হল
অ্যাপোলো হাসপাতালে যাওয়ার পর সৌরভকে ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়। বুধবার এখানেই মহারাজের ইকো কার্ডিওগ্রাম ও ইসিজি সহ অনান্য ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। দুই ক্ষেত্রে কোনও সমস্যা নেই, ফলে সৌরভকে নিয়ে কোনও উদ্বেগ নেই। চিকিৎসক আফতাব খানের অধীনে এদিন সৌরভকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। তিন ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন মহারাজ।

আজ বাড়ি ফিরছেন না সৌরভ
এরপরই জানা যায়, আজ বাড়ি ফিরছেন না সৌরভ। বৃহস্পতিবার সৌরভের অ্যাঞ্জিওগ্রাম করা হবে। সেই রিপোর্ট আসার পরই সৌরভের আরও দুটি ব্লকেজে সেন্ট বসানো হবে কিনা, সিদ্ধান্ত নেওয়া হবে।

হাসপাতাল সূত্রে সন্ধ্যের বুলেটিনে কী জানানো হল
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, 'সৌরভের সবকিছু স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে তাঁর হৃদপিণ্ডে আরও স্টেন্ট বসানো হবে কিনা তা নিয়ে আগামিকাল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সকালে সামান্য অস্বস্তি হলেও সৌরভ বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হৃদযন্ত্র কেমন রয়েছে তার চেকআপে এসেছেন সৌরভ। মহারাজকে নিয়ে চিন্তার কিছু নেই। সৌরভ সম্পূর্ণ সুস্থ রয়েছেন।'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications