Sourav Ganguly: ডাবর কথাটির উৎপত্তি কীভাবে জানেন? চ্যবনপ্রাশের মুখ হয়েই অজানা তথ্য জনসমক্ষে আনলেন সৌরভ
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাজের জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে তাঁকে বাণিজ্যিক প্রচারের মুখ করেছে বিভিন্ন সংস্থা।
মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে জড়িত থাকা নানা বিষয়ের বাণিজ্যিক প্রচারে দেখা যায় সৌরভকে। তাঁর বক্তব্যে মানুষের অগাধ আস্থা থাকাই যার অন্যতম বড় ফ্যাক্টর। এবার ডাবরের সঙ্গে যুক্ত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি।

ডাবর চ্যবনপ্রাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ডাবর পরিবারে সৌরভকে স্বাগত জানিয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডের এজিএম মার্কেটিং-হেলথ সাপ্লিমেন্টস রাকেশ তাহিলিয়ানি বলেন, আমরা রোমাঞ্চিত। সৌরভের ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব, প্রভাব এবং স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকার-এর কারণেই তিনি আমাদের ব্র্যান্ডের প্রচারের উপযুক্ত ব্যক্তিত্ব।
সৌরভ জানান, তিনি যখন ক্রিকেট খেলতেন তখন বাবা চ্যবনপ্রাশ খেতে বলতেন। সৌরভের কথায়, ওই বয়সে সকলেই বিরিয়ানি বা মাটন রোলের ভক্ত থাকে। তাই চ্যবনপ্রাশ খাওয়ার কথা ভালো লাগে না। কিন্তু পরে ইমিউনিটি বাড়াতে চ্যবনপ্রাশের ভূমিকার কথা বুঝেছি। রোজ একটু করে চ্যবনপ্রাশ খেলে অনেক রোগকে দূরে রাখা যায়। প্রাকৃতিক সম্পদ শরীরে গিয়ে সেটা নিশ্চিত করে।
বর্তমানে ওষুধের গুরুত্ব অপরিসীম। তবে সৌরভ নিজের উপলব্ধির কথা বলতে গিয়ে জানান, একজন ক্রীড়াবিদ এবং একজন স্বাস্থ্য-সচেতন ব্যক্তি হিসেবে, আমি শরীরে শক্তিশালী ইমিউন সিস্টেম বজায় রাখার গুরুত্ব বুঝতে পারি। ওষুধের মাধ্যমে ত্রাণ পাওয়ার জন্য 'ফায়ার-ইঞ্জিন পদ্ধতি' খোঁজার পরিবর্তে ঋতুকালীন অসুখের বিরুদ্ধে লড়াই করার জন্য দেহের অভ্যন্তরীণ শক্তি তৈরি খুব জরুরি।
সৌরভ বলেন, ডাবর নামটি কোথা থেকে এলো সেটাও জানলাম। যা হয়তো অনেকেই জানেন না। যাঁরা এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তাঁরা আয়ুর্বেদ সম্পর্কে প্রভূত জ্ঞানের অধিকারী। কলকাতার বাড়ি বাড়ি ঘুরে তাঁরা আয়ুর্বেদিক ওষুধ হাতে হাতে পৌঁছে দিতেন। আমরা ডক্টরকে বাংলায় ডাক্তার বলি। এই প্রতিষ্ঠানের কর্ণধার ডাক্তার বর্মণ। সেখান থেকেই সংক্ষেপে ডাবর নামের উৎপত্তি।
ডাবর ইন্ডিয়া লিমিটেডের বিজনেস হেড-ইস্ট শুভদীপ রায় জানান, চ্যবনপ্রাশ হলো শতাধিক রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সাহায্য করার জন্য একটি কার্যকরী সলিউশন। এতে রয়েছে আমলা, অশ্বগন্ধা, গিলয় ইত্যাদির মত অনেক আয়ুর্বেদিক রসায়ন ভেষজ যা তাদের ইমিউনোমডিউলেটরি প্রভাবের মাধ্যমে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।












Click it and Unblock the Notifications