সরস্বতী পুজোয় চেনা মেজাজে সৌরভ, থাকবেন মোতেরাতেও
সরস্বতী পুজোয় চেনা মেজাজে সৌরভ, থাকবেন মোতেরাতেও
হার্টে তিনটি স্টেন্ট বসানোর পর এখন পুরো ফিট রয়েছেন। কাজ করছেন, অফিসে যাচ্ছেন। আজ এ কথা জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

চিপকে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড তখন হারের মুখে। এই সময় বেহালায় ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়িতে দীক্ষামঞ্জরীর সরস্বতী পুজোয় হাজির হন সৌরভ। সেখানেই ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও কন্যা সানা। ডোনার ছাত্রীরাও এদিন অপেক্ষায় থাকেন পুজোর আসরে মহারাজদাকে দেখতে। ঘণ্টাখানেক সেখানে ছিলেন সৌরভ।

এক সাংবাদিকের কন্যা স্নিগ্ধা ঘোষের হাতেখড়ি হলো সৌরভের হাত দিয়েই। মহারাজ জানান, এই প্রথম তিনি কাউকে হাতেখড়ি দেওয়ালেন। মায়ের মূর্তির সামনে প্রণাম করে, কিছুক্ষণ ঘরোয়া আড্ডায় মেতে ভোগ খেয়ে ফের বাড়িতে ফিরে যান সৌরভ।

তিনি এদিন সাংবাদিকদের বলেন, ভারত দেশের মাটিতে এক-দুটো টেস্ট হারতে পারে। তবে ভারতকে সিরিজ হারানো সোজা কথা নয়। আমেদাবাদ টেস্টেও মাঠে হাজির থাকবেন মহারাজ। তবে আইপিএল নিলাম এবার খুব একটা বড় নয়। পূর্বনির্ধারিত কাজ থাকায় তাই চেন্নাই যাবেন না বিসিসিআই সভাপতি।













Click it and Unblock the Notifications