পাড়ায় পাড়ায় শুরু সন্ধিপুজোর প্রস্তুতি, বেলুড় মঠে কুমারী পুজো, বড়িশা প্লেয়ার্স কর্নারে পুষ্পাঞ্জলি মহারাজের
পাড়ায় পাড়ায় শুরু সন্ধিপুজোর প্রস্তুতি, বেলুড় মঠে কুমারী পুজো, বড়িশা প্লেয়ার্স কর্নারে পস্পাঞ্জলি মহারাজের
মহাষ্ট্রমীর দুপুর গড়িয়ে গেল দেখতে দেখতে। এবার ১০টার পরেই অধিকাংশ মণ্ডপে অষ্টমীর অঞ্জলী হয়েছে। পাড়ার মণ্ডপে পুস্পাঞ্জলি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা স্নেহাশিস গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে তিনি হাজির হয়েছিলেন বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোমণ্ডপে। প্রতিবছরই এই মণ্ডপেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যায়। এই মণ্ডপের এবার উদ্বোধনও করেছেন তিনি।

আজ মহাষ্টমী। দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে ভাল জামা পরে সকলে। পুজোর সবচেয়ে ভাল জামাটা এইদিনের জন্য তুলে রাখা হয়। সেই মহাষ্টমী এখন প্রায় মধ্যগগনে। সকাল থেকে নতুন পোশাক পরে মণ্ডপে মণ্ডপে ভিড় করেছিলেন সকলে। পুস্পাঞ্জলি প্রসাদ খাওয়া শেষ। বেলুড় মঠ সহ একাধিক বনেদি বাড়ির পুজোয় কুমারী পুজোর আয়োজন করা হয় প্রতিবছর। এবারও তা করা হয়েছিল। বেলুড় মঠে নিষ্ঠাভরে কুমারী পুজো করা হয়।
সকাল সকাল মহাষ্টমীর অঞ্জলি দিতে পাড়ার মণ্ডপে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নিয়ে তিনি মণ্ডপে যান। সৌরভকে দেখতে রীতিমত ভিড় জমে গিয়েছিল মণ্ডপে। বড়িশা প্লেয়ার্স কর্নারই সৌরভের পাড়ার পুজো। সৌরভ পরেছিলেন গেরুয়া রঙের পাঞ্জাবি। তাঁকে দেখতে ভিড় জমে গিয়েছিল মণ্ডপের ভেতরে। অষ্টমীর সন্ধিপুজো দেখতেও তিনি হাজির থাকতে পারেন বলে শোনা গিয়েছে।
এদিকে ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে সন্ধিপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে। দর্শনার্থীরা ভিড় করছেন মণ্ডপে মণ্ডপে। এদিকে আবার আবহাওয়া দফতর বর্ষণের দুঃসংবাদ শুনিয়েছেন। অষ্টমীর রাতে অসুর হয়ে দেখাদিতে পারে বৃষ্টি। কাজেই ছাতা নিয়েই বাড়ির বাইরে বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিদরা। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। শহর থেকে জেলা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষণ বাড়তে শুরু করেছে। আলিপুরদুয়ারে ভেঙে পড়েছে দুটি পুজো মণ্ডপ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications