সৌমিত্রর প্রয়াণে পার্থ চট্টোপাধ্যায় থেকে নুসরত-দেব-মিমির টুইটবার্তায় শোক প্রকাশ

সৌমিত্রর প্রয়াণে পার্থ চট্টোপাধ্যায় থেকে নুসরত-দেব-মিমির টুইটবার্তায় শোক প্রকাশ

ফেলুদা কিন্তু শেষমেশ যাবতীয় যুদ্ধ জিতে ফিরতেন! মাঝের সময়টায় সৌমিত্র চট্টোপাধ্যায় যখন করোনা জয় করে ফেলেছিলেন, বাঙালি ফেলুদার মতো করেই কিংবদন্তির শারীরিক অবস্থা নিয়ে আশায় বুক বাঁধছিল। কিন্তু 'ক্ষিদ্দা' শেষ রক্ষা করতে পারলেন না! ভারতীয় চলচ্চিত্রের এখনও বাকি থাকা বহু আশা , আকাঙ্খাকে পূরণ না করেই তিনি চলে গেলেন। একটা লড়াই শেষ হল। আর শুরু হল অমরত্বের পথে হাঁটা! এহেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে দেব থেকে শুরু করে তৃণমূলের নেতা নেত্রীদের শোক বার্তা একনজরে।

পার্থ চট্টোপাধ্যায়ের বার্তা

পার্থ চট্টোপাধ্যায়ের বার্তা

'চলে গেলেন বাংলা চলচ্চিত্রজগতের শিক্ষা ও সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়| বাঙালির মননে চিরদিন তিনি থেকে যাবেন| আমাদের সকলের ফেলুদা ছিলেন প্রকৃত অর্থেই বাঙালির ঐতিহ্য| বাংলার গর্বের নক্ষত্র পতন হলো আজ| শোকোস্তব্ধ শ্রদ্ধা জ্ঞাপন করি।' টুইটারে এই বার্তা দেন পার্থ চট্টোপাধ্যায়।

 নুসরতের টুইট

নুসরতের টুইট

'ভালো থেকো। যুগের সমাপ্তি। গভীরভাবে শোকাহত।' টুইটারে এদিন এমনই বার্তা দিলেন তৃণমূলের বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে এদিন তৃণমূল সাংসদ এভাবেই ব্যক্ত করেন আবেগ।

'মিস করব ছানা দাদু'

'মিস করব ছানা দাদু'

তৃণমূলের সাংসদ তথা বাংলার সুপারস্টার দেব এদিন একটি টুইটে লেখেন, 'তুমি যেখানেই থেকো ভালো থেকো। তোমাকে খুব মিস করব ছানা দাদু।' প্রসঙ্গত, কিংবদন্তী অভিনেতার সঙ্গে শেষবার একই স্ক্রিনে ধরা দেন দেব। তার প্রেক্ষাপটেই 'ছানা দাদু' ডাকটি তিনি প্রকাশ করেন।

মিমি চক্রবর্তীর বার্তা

মিমি চক্রবর্তীর বার্তা

'ভালো থেকো' শুধুমাত্র এই দুটি শব্দ দিয়েই মিমি চক্রবর্তী এদিন বুঝিয়ে দিয়েছেন তাঁর মানসিক পরিস্থিতি। অভিনেত্রী, সাংসদ এদিন শুধু শিল্পী হিসাবে নন, একজন বাঙালি হিসাবে কতটা শোকাহত , তা প্রকাশ করেন।

ছবি সৌজন্য-দেবের টুইটার প্রোফাইল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+