২৫ কোটির মানহানির মামলা করে সৌগত রায়কে মানসিক বিকারগ্রস্ত বললেন বাবুল
তৃণমূল সাংসদ সৌগত রায়কে মানসিক বিকারগ্রস্ত বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, সৌগতদা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি কখন কী বলছেন, তা জানেন না।
কলকাতা, ১০ জানুয়ারি : তৃণমূল সাংসদ সৌগত রায়কে মানসিক বিকারগ্রস্ত বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, সৌগতদা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি কখন কী বলছেন, তা জানেন না। আসলে দিদির নির্দেশ পালন করতে গিয়ে রোদে রোদে ঘুরেই এই অবস্থা। যাই হোক, তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন। ২৫ কোটির মানহানি মামলার নোটিশ পেলেই সবাই চুপ হয়ে যাবেন।
মানহানির পরিপ্রেক্ষিতে সৌগত রায় বলেন, মামলা করার অধিকার প্রত্যেকেরই রয়েছে। বাবুল মামলা করেছেন। আইন আইনের পথেই চলবে। আমি বলেছি, রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে বাবুল যেতেন, নগদ টাকা নিতেন। আমিও একটি অনুষ্ঠানে বাবুলকে এনেছিলাম। নগদ টাকা দিয়েছি। সেই টাকা নেওয়ার সঙ্গে রোজভ্যালির কোনও সম্পর্ক নেই।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমে তৃণমূল সাংসদ মন্তব্য করেছিলেন, বাবুল সাত লক্ষ টাকা পে রোলে অনুষ্ঠান করতেন রোজভ্যালিতে। সৌগতবাবুর সেই মন্তব্যের প্রেক্ষিতেই বাবুল মানহানির মামলা করেন। বাবুল বলেন, কোনও সাত লক্ষ টাকা পে রোলে অনুষ্ঠান করতেন না তিনি। তাই তিনি বাধ্য হয়েছেন দিল্লির আদলতে সৌগতবাবুর মতো বরিষ্ঠ সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা করতে।
একই সঙ্গে তৃণমূলের বিধায়ক মহুয়া মিত্রের বিরুদ্ধে তিনি ২৫ কোটি টাকার মানহানির মালা করেন। তাপস পালের বিরুদ্ধেও পাঁচ কোটি টাকা মানহানির মামলা করেন বাবুল সুপ্রিয়।












Click it and Unblock the Notifications