মডেল সনিকার মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য, অস্বস্তি বাড়ছে বিক্রমের

মডেল সনিকা সিং চৌহানের মৃত্যু নিয়ে তোলপাড় শহর। ইতিমধ্যেই ‘জাস্টিস ফর সনিকা’ নামে ফেসবুক পেজ খুলে প্রতিবাদে সরব হয়েছেন সনিকার বান্ধবীরা।

মডেল সনিকা সিং চৌহানের মৃত্যু নিয়ে তোলপাড় শহর। ইতিমধ্যেই 'জাস্টিস ফর সনিকা' নামে ফেসবুক পেজ খুলে প্রতিবাদে সরব হয়েছেন সনিকার বান্ধবীরা। শহরে মোমবাতি মিছিল হয়েছে তাঁর মৃত্যুর সুবিচারের দাবিতে। তাঁরা জানতে চান, সনিকার মৃত্যুর পিছনে মূল কারণ কী? আর এই দাবি যতই জোরালো হচ্ছে, ততই অস্বস্তি বাড়ছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের।

সেদিন রাতে কী ঘটেছিল, রাতের পার্টিতে বিক্রম-সনিকার সঙ্গে আর কারা ছিলেন? তাঁদের ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে সেদিন ওই পার্টিতে উপস্থিত থাকা সনিকার পাঁচ বান্ধবীকে জেরাও করা হয়েছে। সনিকার বান্ধবীদের দাবি, সেদিন মদ্যপান করেছিল বিক্রম। আর মদের ঘোরেই তাঁর গাড়ির গতি নিয়ে কোনও হুঁশ ছিল না। সেই গতিই কেড়ে নিয়েছে তাঁদের বান্ধবীর প্রাণ।

মডেল সনিকার মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য, অস্বস্তি বাড়ছে বিক্রমের

এদিকে বিক্রম জানান, তিনি মদ্যপ ছিলেন না। তাঁর বিরুদ্ধে যা বলা হচ্ছে তা ঠিক নয়। এখানেই ভিন্নমতে পোষণ করেছেন সনিকার বান্ধবীরা। তাঁদের দাবি, বিক্রম মদ্যপ অবস্থাতে গাড়ি চালানোর জন্যই অকালে চলে যেতে হয়েছে সনিকাকে। সনিকার বান্ধবীরা ফেসবুকে ও সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন বিক্রমের বিরুদ্ধে। ফলে বিক্রমের উপর চাপ বাড়ছে ক্রমশই।

পুলিশ সূত্রে খবর, রবি ও সোমবার সনিকার বেশ কয়েকজন বন্ধু-বান্ধবীকে পুলিশ জেরা করে। তাঁরা প্রত্যেকেই দাবি করেছেন, বিক্রম মিথ্যে কথা বলছেন। সেই রাতে তিনি মদ্যপ ছিলেন। এদিকে পুলিশ সূত্রে খবর, বিক্রমের গাড়ির ফের একবার ফরেনসিক পরীক্ষা হয়েছে।

সনিকার মায়ের দাবি, তিনিও জানতে চান তাঁর মেয়ের মৃত্যু কী কারণে। ফেসবুকে তিনি লেখেন, আমি কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না। কিন্তু কী কারণে তাঁর মেয়ের মৃ্ত্যু হল, এ জন্য কে দায়ী তা তদন্ত করে বের করুক পুলিশ। এই দাবিতে সরব হন তিনি।

পার্টির রাতে অনেকেই বিক্রমকে মদের গ্লাস হাতে দেখেছিলেন। এমন ভিডিও ফুটেজও সংবাদমাধ্যমের হাতে এসে পৌঁছেছে, তাহলে বিক্রম মিথ্যে বললেন কেন? এই প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে। বিক্রম কি তাহলে নিজেকে বাঁচাতেই মিথ্যে গল্প ফাঁদছেন? তাঁর গাফিলতির জেরেই কি সনিকার মৃত্যু?

এহেন নানা প্রশ্নের মাঝে বিজেপি-র অভিনেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন। তিনি এই মৃত্যুর পিছনে রাজনৈতিক রঙ লাগিয়ে দাবি করেছেন, সনিকা মৃত্যু তদন্তে কলকাতা পুলিশ পক্ষপাত করছে। প্রভাবশালী ও শাসকদলের কাছের লোক হওয়ায় বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত ঢিলেমি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছে। তিনি সরাসরি মন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে আঙুল তুলেছেন এই ঘটনায়। রূপাদেবীর অভিযোগ, অরূপবাবুই পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে বিক্রমের গাড়ির ফের ফরেনসিক তদন্ত করা হচ্ছে। কেন এয়ারব্যাগ খুলল না, কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি পরীক্ষার চূড়ান্ত রিপোর্টও তড়িঘড়ি হাতে পেতে চাইছেন তদন্তকারীরা। অন্যদিকে বিক্রমের রক্ত পরীক্ষার রিপোর্টও চাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। সেখান থেকেই তদন্তকারীরা স্পষ্ট করতে চাইছেন, বিক্রম আদৌ মদ্যপ অবস্থায় ছিলেন কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+