সনিকা মৃত্যুকাণ্ড : অভিনেতা বিক্রমকে সাত দিনের মধ্যে হাজিরার নোটিশ পুলিশের

মডেল সনিকা চৌহানের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে জেরা করতে চায় পুলিশ। আর সেজন্য হাসপাতালে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে এল টালিগঞ্জ থানার পুলিশ।

কলকাতা, ৪ মে : মডেল সনিকা চৌহানের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে জেরা করতে চায় পুলিশ। আর সেজন্য হাসপাতালে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে এল টালিগঞ্জ থানার পুলিশ।[গতির বলি মডেল সনিকা, জখম অভিনেতা বিক্রমের বিরুদ্ধে মামলা পুলিশের]

হাসপাতাল থেকে এদিনই ছেড়ে দেওয়া হয় অভিনেতা বিক্রমকে। মাথায় তাঁর ব্যান্ডেজ বাঁধা ছিল। হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি বিক্রম। তাঁকে সাত দিনের মধ্যে পুলিশের সামনে হাজির হয়ে জেরার মুখোমুখি হতে নির্দেশ গিয়েছে থানার তরফে।[পছন্দের দ্রুত গতির গাড়িই কেড়ে নিল প্রাণ, একনজরে সনিকা সিং চৌহন (১৯৯০-২০১৮)]

সনিকা মৃত্যুকাণ্ড : অভিনেতা বিক্রমকে তিন দিনের মধ্যে হাজিরার নোটিশ পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার দিন আহত বিক্রমের জামাকাপড় পুলিশ বাজেয়াপ্ত করেছে। একইসঙ্গে তাঁর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর প্রাথমিক তদন্ত রিপোর্ট ও জেরায় উঠে আসা তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, শনিবার ভোরে রাসবিহারীর কাছে লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও মডেল সনিকা চৌহান। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ফুটপাথে উঠে যায়। গতিবেগ বেশি থাকায় গাড়ি উল্টে যায়। ঘটনাস্থলেই সনিকার মৃত্যু হয়। অভিনেতা বিক্রমকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেতা বিক্রম অপ্রকৃতস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। সনিকার পরিবারের তরফেও ঘটনার তদন্ত চাওয়া হয়েছে। ফলে আগের চেয়ে সুস্থ বিক্রমকে তাই এবার জেরায় বসিয়ে ঘটনাক্রম যাচাই করতে চাইছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+