মডেল প্রেমিকাকে ‘হিরোইজম’ দেখাতে যাওয়াই কি কাল হল বিক্রমের! বিস্ফোরক তথ্য জেরায়

পার্টির রাতে মদ্যপান করেছিলেন। তবে তিনি মত্ত অবস্থায় ছিলেন না। বিক্রমের এই দাবি খানিকটা মেনে নিলেও, ঘটনা পরম্পরায় সন্তুষ্ট ছিল না পুলিশ। সেই কারণেই ১২ ঘণ্টার ব্যবধানে ফের জেরা বিক্রমকে।

মঙ্গলবার রাতে কিছুটা মুখ খুলেছিলেন, বদলে গিয়েছিল বয়ান। পুলিশি জেরার মুখে অভিনেতা বিক্রমের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, তিনি পার্টির রাতে মদ্যপান করেছিলেন। তবে তিনি মত্ত অবস্থায় ছিলেন না। বিক্রমের এই দাবি খানিকটা মেনে নিলেও, ঘটনা পরম্পরা নিয়ে তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট ছিলেন না স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা। সেই কারণেই ১২ ঘণ্টার ব্যবধানে ফের জেরা বিক্রমকে।

এবার জেরায় সনিকা মৃত্যু তদন্ত গঠিত সিটের প্রশ্নবাণের মুখে ভেঙে পড়লেন বিক্রম। তিনি পুলিশকে জানালেন, গত চারমাস ধরে তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল সনিকার। সাহেব ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক ভেঙে সনিকা তাঁর সঙ্গেই প্রেমের সম্পর্ক স্থাপন করেছিল। এরই মধ্যে সনিকা মুম্বইয়ে সেটেল হতেও ইচ্ছাপ্রকাশ করেন। এবং শুধু ইচ্ছাপ্রকাশই নয়, মুম্বইয়ে সেটল হওয়ার ব্যাপারে এক প্রকার সিদ্ধান্ত নিয়েই নেয়।

সুন্দরী মডেল প্রেমিকাকে ‘হিরোইজম’ দেখাতে যাওয়াই কি কাল হল বিক্রমের! বিস্ফোরক তথ্য জেরায়

তা নিয়েই মতানৈক্য তৈরি হয় দু'জনের মধ্যে। সনিকার মুম্বই সেটল নিয়ে তীব্র আপত্তি ছিল বিক্রমের। তবে কি সেদিন এই মুম্বই সেটল নিয়ে দু'জনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। যার জেরে ঘটে যায় এই দুর্ঘটনা। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে তা ঘটা অস্বাভাবিক নয়। সিটের অফিসাররা সেই সত্য নিরূপণের চেষ্টা করছে।

বিক্রম জেরার মুখে তদন্তকারী অফিসারদের জানিয়েছেন, সনিকা সিদ্ধান্ত নিয়েই নেন মুম্বই চলে যাবেন। সেইমতো বন্ধুদের সঙ্গে পার্কস্ট্রিটের একটি বারে গেট টুগেদার পার্টিতে যোগ দেন সনিকা। তারপর শেক্সস্পিয়ার সরণির হোটেল অ্যাস্টরে আসেন। সেখানে আগে থেকেই ছিলেন বিক্রম। সেখানে রাম ও কোক মিশিয়ে ড্রিঙ্কস নেন দু'জনেই। এরপর তাঁরা একসঙ্গে চলে আসেন মিন্টোপার্কের একটি বিলাসবহুল হোটেলে।

সেখানে প্রায় ২.১৫ মিনিট পর্যন্ত ছিলেন দু'জনে। তারপর গাড়ি নিয়ে বিক্রম সোজা চলে আসেন কসবায় তাঁর ফ্ল্যাটে। কিন্তু ফ্ল্যাটে ঢোকেননি বিক্রম ও সনিকা। দু'জনেই গাড়ির মধ্যে প্রায় ৩৫-৪০ মিনিট বসেছিলেন। সেইসময় তাঁদের মধ্যে বচসা চলতে পারে। আর তাঁদের বচসার একটা কারণ হতে পারে সনিকার মুম্বইয়ে সেটল করা।

এরপরই সনিকাকে পৌঁছে দিতে ওয়াটগঞ্জের দিকে ছোটে তাঁদের গাড়ি। ওয়াটগঞ্জে ফ্ল্যাট সনিকা সিং চৌহানের। এই যাত্রাপথে তাঁদের মধ্যে চলন্ত গাড়িতে হাতাহাতি পর্যন্ত হয়েছিল বলেও পুলিশি জেরায় জানায় বিক্রম। তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। পরিণতি মর্মান্তিক। সুন্দরী মডেল প্রেমিকার মৃত্যু। জখম অভিনেতা।

গত চারমাস ধরে যে বিক্রমের সঙ্গে সনিকার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল সেই সংক্রান্ত মেসেজ ও হোয়াটস অ্যাপ মেসেজ পুলিশের হাতে তুলে দেন বিক্রম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+