মমতাকে ফোন সনিয়ার, শুভেচ্ছার মোড়কে জোটবার্তায় শুরু ২০১৯-এর সলতে পাকানো

গুজরাটের পর রাজস্থানের উপনির্বাচনে ১০০ শতাংশ সাফল্যে পেয়েছে কংগ্রেস। আর এই প্রেক্ষাপটেই কংগ্রেস ২০১৯-এর সলতে পাকানো শুরু করে দিল।

গুজরাটে নড়বড়ে নাইন্টিনে আটকে গিয়েছে বিজেপি। মোদী-রাজ্যে কংগ্রেসের ফাটাফাটি ফলাফলের পর আর এক গেরুয়া-রাজ্য রাজস্থানেও বিজেপিকে জবরদস্ত ঝটকা দিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর গুজরাটের পর রাজস্থানের উপনির্বাচনে ১০০ শতাংশ সাফল্যে পেয়েছেন। আর এই প্রেক্ষাপটেই কংগ্রেস ২০১৯-এর সলতে পাকানো শুরু করে দিল।

মমতাকে ফোন সনিয়ার, শুভেচ্ছার মোড়কে জোটবার্তায় শুরু ২০১৯-এর সলতে পাকানো

সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন সনিয়া গান্ধী। রাজ্যে দুই আসনে তৃণমূল জয়ী হওয়ায় মমতাকে শুভেচ্ছা জানান। তাঁর এই ফোন ঘিরেই রাজ্যে ফের জল্পনা শুরু হয়েছে, তবে কি ২০১৯-এর লক্ষ্যেই ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী মমতাকে কাছে পাওয়ার প্রক্রিয়া শুরু করে দিলেন?

আর এই লক্ষ্যে শুধু মমতাকে ফোন করেই ক্ষান্ত থাকেননি সনিয়া গান্ধী। তিনি নয়াদিল্লিতে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে যেমন একাধারে উপস্থিত ছিলেন সনিয়া, রাহুল, মনমোহন থেকে শুরু করে কংগ্রেসের দিকপালরা, তেমনই উপস্থিত ছিলেন এনসিপি-র শারদ পাওয়ার, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন-রা। উপস্থিত ছিলেন অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরাও।

বাজেট অধিবেশনে বিরোধীরা কী অবস্থান নিয়ে শাসক বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, তা নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই আলোচনা হয় ২০১৯-এক ঐক্যবদ্ধ লড়াই নিয়েও। মোদীকে আটকাতে একজোট হতে চাইছেন বিরোধীরা। সেই আভাস মিলেছে মুম্বইয়ে শারদ পাওয়ারের ডাকে বৈঠকে। আর দিল্লিতে বিজেপির বিক্ষুব্ধ নেতা যশবন্ত সিনহা ও শত্রুঘ্ন সিনহার ডাকেও সাড়া দিয়েছিলেন বিরোধীরা।

এবার সনিয়ার ডাকে মোদী বিরোধী জোট গড়ার বিষয়টি আরও এক ধাপ এগোল। এই বৈঠকের মধ্যেই সনিয়া গান্ধী বুঝিয়ে দিলেন মোদী বিরোধী জোটে দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ই নোট বাতিল ও জিএসটি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মোক্ষম লড়াই চালিয়েছিলেন। সেই কারণেই তিনি বৈঠক শেষেই ফোন করলেন মমতাকে। এই বৈঠকে সনিয়া চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত থাকুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সনিয়ার সেই ডাকে সাড়া না দিলেও ডেরেক-কে পাঠান ওই বৈঠকে যোগ দিতে।

এদিন সনিয়া গান্ধী উলুবেড়িয়া ও নোয়াপাড়া উপনির্বাচনে তৃণমূলের জয়ের জন্য শুভেচ্ছা জানান। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীকে শুভেচ্ছা জানান রাজস্থানে জয়ের জন্য। উল্লেখ্য, নোয়াপাড়া কংগ্রেসের জেতা আসন। সেই আসনেই জামানত জব্দ হয়েছে কংগ্রেস প্রার্থীর। বিরোধী দলনেতা আবদুল মান্নান যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট-সন্ত্রাসের অভিযোগ এনেছেন, তখন সনিয়া গান্ধীর শুভেচ্ছা বার্তা প্রদেশ কংগ্রেসের পক্ষে ভাবার কারণ। রাজনৈতিক মহলও মনে করছে, দিল্লিতে ক্ষমতায় ফিরতে প্রদেশ কংগ্রেসের মতামত নিয়ে ভাবিত নয় হাইকমান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+