কবিতা রায় হত্যাকাণ্ডে নিউ জলপাইগুড়ি থেকে গ্রেফতার ২ কিশোরী, ট্রানজিট রিমান্ডে নিয়ে জেরা
সোনাগাছিতে স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা কেয়ারটেকার কবিতা রায় হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক দুই কিশোরীকে গ্রেফতার করল পুলিশ।
কলকাতা ও শিলিগুড়ি, ১২ নভেম্বর : সোনাগাছিতে স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা কেয়ারটেকার কবিতা রায় হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক দুই কিশোরীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার তাদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে। পালাতে বাধা পেয়ে তারাই কবিতা রায়কে খুন করে বলে অনুমান পুলিশের।
শুক্রবার কলকাতা পুলিশের তদন্তকারী দল জলপাইগুড়ি জেলা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করে। নিউ জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার হেপাজতে ছিল ওই দুই কিশোরী। নিহত কবিতা রায়ের মোবাইলের সূত্র ধরেই তদন্তকারীরা জানতে পেরেছিলেন অভিযুক্তরা উত্তরবঙ্গে রয়েছে। গতকালই দার্জিলিং জুভেনাইল কোর্টে হাজির করা হয় তাদের।

ট্রানজিট রিমান্ডে কলকাতা এনে জেরা করবে পুলিশ। ধৃত ওই দুই কিশোরীর নাম রিয়া বিশ্বাস ও অনন্যা বিশ্বাস উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বউবাজার থানা এলাকা থেকে তাদের উদ্ধার করে সোনাগাছির ওই স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের অফিসেই আটকে রাখা হয়েছিল। তাদের নিরাপত্তার দায়িত্ব ছিলেন কবিতা রায়। তখনই পালাতে বাধা পেয়ে তারা খুন করে বলে প্রাথমিক তদন্ত মনে করেছিল পুলিশ।
শিয়ালদহ থেকে ট্রেনে চেপে উত্তরবঙ্গে চলে আসে। গত ৪ নভেম্বর এনজেপি স্টেশনে তাদের উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। তারপরই নিউ জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন তাদের উদ্ধার করে হোমে নিয়ে আসে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা থেকে পালিয়ে এসেছিল বলে তারা জানিয়েছিল। কেন পালিয়ে এসেছিল সেই ব্যাপারে অবশ্য কিছু বলেনি।
কলকাতা পুলিশের তদন্তকারী দল টাওয়ার লোকশন ট্র্যাক করে জানতে পারে তাদের গতিবিধি। শিলিগুড়ি থানার সঙ্গে যোগাযোগ করেই অভিযান চালায় পুলিশ। তাদের জেরা করে খুনের দিন রাতে কী ঘটেছিল জানতে চাইবে পুলিশ। তারাই এই খুন করেছ, নাকি অন্য কেউ এই খুনের সঙ্গে জড়িত ছিল, তাও জানার চেষ্টা চালানো হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications