পুরীতে পাওয়া গেল ডায়মন্ড হারবারে নিখোঁজ বিজেপি নেতার ছেলেকে?
বিজেপি ছেড়ে তৃণমূলে এলে ছেলেকে পাওয়া যাবে। এমন হুমকি না কী এসেছিল৷ ১ এপ্রিল থেকে নিখোঁজ ছেলে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা পরিবারের সদস্যদের নিয়ে বুধবার সাংবাদিক বৈঠকও করেছিলেন। সেই রাতেই ছেলেই সন্ধান পাওয়া গেল।
ডায়মন্ড হারবার থেকে নিখোঁজ ছেলের সন্ধান মিলল সুদূর পুরী থেকে। পরিবারের সদস্যদেএ কাছে না কী ফোন এসেছিল। সেই সূত্র ধরেই পুরীতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। নিখোঁজ ছেলেকে উদ্ধার করে বাড়ি আনা হয়েছে।

কে পুরীতে নিয়ে গিয়েছিল? কে বা কারা ফোন করেছিল? কোথায় তাকে পাওয়া গেল? এই কদিন কোথায় সে ছিল? কিছুই এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। এই বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই বিষয়ে জানা গিয়েছে, ছেলেটি এখন কথা বলার অবস্থায় নেই৷
গোটা বিষয়টি নিয়ে গতকালই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া হবে। এমনই জানিয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিষয়টি শিশু সুরক্ষা কমিশনে জানানো হবে। কেন্দ্রীয় এজেন্সি দিয়েও তদন্তের দাবি জানানো হবে। এই কথা জানানো হয়েছে। কিন্তু ছেলেটিকে পাওয়ার বিষয় নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
ডায়মন্ড হারবার পঞ্চায়েতের বিজেপির সদস্য কৌশিক খাঁড়ার ছেলে নিখোঁজ ছিল। ১ এপ্রিল থেকে সে নিখোঁজ। পুলিশের কাছে গেলেও তারা কোনও তদন্তই করছে না বলে অভিযোগ। নোদাখালি থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কৌশিক খাঁড়া বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিক। তাহলেই ছেলে বাড়ি ফিরে আসবে। এই কথা না কী তৃণমূলের থেকে বলা হয়েছে।
বুচান, জাহাঙ্গির নামক স্থানীয় তৃণমূল নেতারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে। পুলিশও তাদের কাছে যেতে বলেছিল। এমন অভিযোগ করা হচ্ছে। যদিও গতকালই পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছিল। এরপর রাতে ছেলের সন্ধান পাওয়া যায়।
বিজেপি মিথ্যা অভিযোগ করছে। পরিকল্পনা করে এই ঘটনা। তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications