ছেলের এলোপাথাড়ি ছুরির কোপ বাবার ওপর! হাসপাতালে যা হল

ছেলের এলোপাথাড়ি ছুরিতে মৃত বাবা। ঘটনাটি বারাসতের নবপল্লি এলাকার। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে ছেলে সঞ্জীব মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পত্তি নিয়ে গণ্ডগোলে

ছেলের এলোপাথাড়ি ছুরিতে মৃত বাবা। ঘটনাটি বারাসতের নবপল্লি এলাকার। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে ছেলে সঞ্জীব মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পত্তি নিয়ে গণ্ডগোলের জেরেই এই খুন।

ছেলের এলোপাথাড়ি ছুরির কোপ বাবার ওপর! হাসপাতালে যা হল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে সঞ্জীবের মদ খেয়ে বাড়ি ফেরার ঘটনাটা প্রতিদিনের। এর সঙ্গে বেশ কিছুদিন যুক্ত হয়েছিল বাবা ষাটোর্দ্ধ সমীর মল্লিকের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য ছেলে চাপ দিচ্ছিল বলে জানা গিয়েছে।

শনিবারও এমনই ঘটনা ঘটে। মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার পর ছেলে সঞ্জীবের সঙ্গে বাবা সমীরের ঝগড়া শুরু হয়ে যায়। এই সময় ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর ঝাঁপিয়ে পড়ে ছেলে। এলোপাথাড়ি কোপাতে থাকে সে। প্রতিবেশীরা উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ষাটোর্দ্ধ সমীর মণ্ডলের। পরে পুলিশ ছেলে সঞ্জীব মণ্ডলকে গ্রেফতার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+