দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অভিষেকের কেন্দ্রে প্রকাশ্যে অসন্তোষ, বিধায়ককে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের একাংশের
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অভিষেকের কেন্দ্রে প্রকাশ্যে অসন্তোষ, বিধায়ককে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের একাংশের
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে কেন্দ্র করে অভিষেকের কেন্দ্রে হুলুস্থূল। তৃণমূল কংগ্রেস বিধায়ক পান্নালাল হালদারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন একদল। তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা ছিল। আবাস যোজনা, রাস্তা থেকে পানীয় জল একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।

ফের বিক্ষোভ
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। নদিয়া-মুর্শিদাবাদ থেকে শুরু করে এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বিক্ষোভ শুরু হয়েছে। বিধায়কের বাড়ি ঘেরাও করে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। সেই আবাস যোজনা থেকে শুরু করে সড়ক, পানীয় জল একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অভিষেকের কেন্দ্রে এই ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

অভিষেকের কেন্দ্র অশান্তি
ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। সেখানে দিদির সুরক্ষা কবচ নিয়ে বিক্ষোভের ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। আবাস যোজনা, বেহাল রাস্তা, পানীয় জল সহ একাধিক বঞ্চনার অভিযোগে তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল তৃণমূলের পতাকা। ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের জলট্যাঙ্কপাড়ার বাড়িতে থাকেন বিধায়ক। বাসুলডাঙা, ষাটমনিসা, বোলসিদ্ধি সহ একাধিক গ্রামের প্রায় হাজারের বেশি মানুষ ঘেরাও করে বিধায়কের বাড়ি।

জেলায় জেলায় বিক্ষোভ
দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে ঘেরাও করেও বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটেছে। এমনকী বীরভূমে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সূচনা করে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ শতাব্দী রায়। কেষ্টর গড়ে সাংসদকে ঘিরে এই বিক্ষোভের ঘটনা শোরগোল ফেেল দিয়েছে।

সায়ন্তিকাকে ঘিরে বিক্ষোভ
দিদির সুরক্ষা কবচ' নিয়ে প্রচারে গিয়ে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন চিত্রাভিনেত্রী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাঁকুড়া-২ ব্লকের জুনবেদিয়ার বাগদী পাড়ার গিয়েছিলেন তিনি।বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার ও তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্ত্তীকে সঙ্গে নিয়ে ঐ এলাকায় যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকাদের সামনে পেয়ে এলাকার মহিলারা নিজেদের ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি, বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু গত এক বছর ধরে 'কল আছে জল নেই'। ফলে নলকূপ থেকে কিংবা অন্যের বাড়ি থেকে জলসংগ্রহ করতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অভিযোগের বিষয় হাতে থাকা নোটবুকে বিষয়টি সায়ন্তিকাকে লিখে রাখতেও দেখা যায়।












Click it and Unblock the Notifications