এক বিপদ রুখতে গিয়ে অন্য বিপদ! ব্রিজের নজরদারি করতে গিয়ে নাজেহাল ফিরহাদ

২৪ ঘন্টায় হোয়াটসঅ্যাপে-এ উটকো সাড়া পেলেন ফিরহাদ হাকিম, তাতে এই পরিষেবা বন্ধ করে দিতে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

এক বিপদ রুখতে গিয়ে আরেক বিপদে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে ব্রিজের ছবি তুলে পাঠানোর আবেদন করেছিলেন তিনি। ২৪ ঘন্টায় হোয়াটসঅ্যাপে-এ উটকো সাড়া তিনি পেলেন, তাতে এই পরিষেবা বন্ধ করে দিতে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

এক বিপদ রুখতে গিয়ে অন্য বিপদ! ব্রিজের নজরদারি করতে গিয়ে নাজেহাল ফিরহাদ

বৃহস্পতিবার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার একাধিক ব্রিজ পরিবদর্শন করেন। ব্রিজগুলির অবস্থা তৎকাল জানতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরটি জনগণের জন্য দেন মন্ত্রী। নম্বরটি হল 9830037493। নাম-সহ ব্রিজের ছবি তুলে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন মন্ত্রী।

এরপর থেকে অন্য বিপদের সম্মুখীন মন্ত্রী ফিরহাদ হাকিম। হোয়াটসঅ্যাপে সেকেন্ডে কিংবা মিনিটে বার্তা আসছে। সকাল সন্ধেয় শুভেচ্ছা জানানো ছাড়াও, কেউ কেউ আবার চাকরিও চেয়েছেন হোয়াটসঅ্যাপে। কেউ বাড়ির সামনেই ফ্লাইওভার চাইছেন। অনেক আগেই বার্তার সংখ্যা তিনহাজার ছাড়িয়ে গিয়েছে। বার্তার চাপে পড়ে মোবাইলটিরও অবস্থা খারাপ। হ্যাং করে যাচ্ছে সেটি। বাধ্য হয়ে ট্যাবে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে বাধ্য হয়েছেন মন্ত্রী।

নাজেহাল মন্ত্রী জানিয়েছেন, সরকারি কাজে ব্যাঘাত তৈরি হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে, আসল তথ্যই পাওয়া যাবে না। কাজে দেরি হওয়ার আশঙ্কা করে মন্ত্রী বলেছেন, মূলত সচিবদের হাতে হোয়াটসঅ্যাপটি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। জনগণের হাতে আসল তথ্য পাঠানোর আবেদন করেছেন মন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+