ব্লেড দিয়ে চোরের যৌনাঙ্গ কাটার অভিযোগ ডাক্তারদের বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল আটটা নাগাদ বয়েজ হস্টেলের চারতলার ৯৯ নম্বর ঘরে মোবাইল চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে এক যুবক। বয়স আনুমানিক ২৭ বছর। খবর যায় এন্টালিতে থানাতেও। কিন্তু পুলিশ আসার আগেই জুনিয়র ডাক্তাররা তার বিচার শুরু করে। প্রথমে দেওয়া হয় গণধোলাই। মার খেয়ে লুটিয়ে পড়ে অভিযুক্ত। তখন ব্লেড দিয়ে ফালাফালা করে কেটে দেওয়া হয় তার যৌনাঙ্গ। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পাশ থেকে রক্তমাখা ব্লেডটিও পাওয়া যায়। নীলরতন সরকার হাসপাতালের জরুরি বিভাগে অভিযুক্তকে নিয়ে গেলে ডাক্তাররা পরীক্ষা করে দেখেন, অনেক আগেই মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এই ঘটনা ঘটেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications