রেস্তোরাঁ মালিককে ফেলে লাথি সোহমের, সামনে সিসিটিভি ফুটেজ! পুলিশের বিরুদ্ধে বয়ান লেখানোর অভিযোগ

নিউটাউনে পুলিশের বিরুদ্ধে চাপ দিয়ে বয়ান লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল। প্রসঙ্গত চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা এক রেস্তোরাঁ মালিককে ব্যাপক মারধর করেন। তারপর পুলিস থানা নিয়ে গিয়ে কোনও অভিযোগ নেই বলে বয়ান লিখিয়ে নেয় বলে দাবি করেছেন ওই রেস্তোরাঁ মালিক।

শুক্রবার রাতে ওই ঘটনার পরে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে সোহম চক্রবর্তী রেস্তোরাঁ মালিক আমিনুল আলমকে মেঝেতে ফেলে লাথি, কিল, চড়, ঘুষি মারছেন। মারধরের কথা স্বীকার করেছেন সোহম। তবে তিনি এর সাফাই দিয়ে বলেছেন, রেস্তোরাঁ মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুকথা বলেছিলেন বলেই তিনি মারধর করেছেন।

soham chakraborty

সূত্রের খবর, শুক্রবার নিউটাউনের সাপুরজি অবসান লাগোয়া একটি রেস্তোরাঁর রুফটপে সোহমের একটি 'আপ-ক্যামিং' সিনেমার শুটিং চলছিল। রেস্তোরাঁটি ভাড়া নিয়েই এদিন হচ্ছিল শুটিং। সেই সময় রেস্তোরাঁর সামনে সোহম চক্রবর্তীর ইউনিটের অনেকগুলি গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিক একটি গাড়ি সেখানে থেকে সরিয়ে বিকল্প জায়গায় রাখতে বলেন। কিন্তু সোহমের নিরাপত্তারক্ষীরা তা মেনে নেননি।

এর সোহম এসে রেস্তোরাঁ মালিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাঁকে রেস্তোরাঁর মেঝেতে ফেলে ব্যাপক মারধর করে। মারধরে রেস্তোরাঁ মালিকের বাম চোখে রক্ত জমে যায়। শুধু রেস্তোরাঁ মালিককেই নয়, ম্যানেজার নবীন বেরা-সহ রেস্তোরাঁর পাঁচ থেকে সাতজনকে মারধর করা হয় বলে অভিযোগ। যা রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পাশাপাশি সোহম শনিবার থেকে রেস্তোরাঁ বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন। যার জেরে শঙ্কিত হয়ে পড়েন রেস্তোরাঁর অন্য কর্মীরা।

মারধরের কথা স্বীকার করে অভিনেতা সোহম চক্রবর্তীর পাল্টা অভিযোগ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটুক্তি মন্তব্য করেন রেস্তোরাঁ মালিক। যা তিনি কোনওভাবেই মেনে নিতে পারেননি। তারপর পুলিশকে ডেকে রেস্তোরাঁ কর্তৃপক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বলেন তিনি।

পুলিশ থানায় নিয়ে গিয়ে কোনও অভিযোগ নেই বলে রেস্তোরাঁ মালিককে দিয়ে লিখিয়ে নেয় বলে দাবি। এব্যাপারে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত সেই রেস্তোরাঁয় শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+