বেলেঘাটায় সকেট বোমা বিস্ফোরণ মাটি খুঁড়তেই! হাত উড়ে গেল শ্রমিকের, জখম আরও ১
বেলেঘাটায় সকেট বোমা বিস্ফোরণ মাটি খুঁড়তেই! হাত উড়ে গেল শ্রমিকের, জখম আরও ১
বেলেঘাটায় সকেট বোমা ফেটে গুরুতর জখম হলেন দু-জন। এক শ্রমিকের হাত উড়ে যায়। অন্যজন এলাকার বাসিন্দা। জখম দু-জনকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাটি খুঁড়তেই প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে এলাকা। বেলেঘাটায় নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল, তখনই ঘটে বিস্ফোরণ। কী কারণে এই বিস্ফোরণ, কোথা থেকে এল বোমা তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার ভরদুপুর। দুপুরবেলা হঠাৎ বিস্ফোরণ হতেই সাধারণ মানুষের মনে হয়েছিল কোনও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। কারণ কয়েকদিন আগে ওই এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিল। তারপর ফের প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয় এলাকায়। এলাকার বাসিন্দারা বেরিয়ে এসে দেখেন নির্মীয়মাণ বাড়ির কাজ চলাকালীন বিস্ফোরণ হয়েছে। এত জোরে বিস্ফোরণ হয়েছে যে এক শ্রমিকের হাত উড়ে গিয়েছে আর স্থানীয় এক বাসিন্দা ছিটকে পড়েছেন বেশ কয়েক হাত দূরে। দুজনকেই নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে।
বিস্ফোরণের পরই বেলেঘাটায় ঘটনাস্থলে হাজির হয় পুলিশ বাহিনী। পুলিস সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটায় সরকার বাজারের বালির মাঠ সংলগ্ন এলাকায় একটি ফ্ল্যাট তৈরির কাজ চলছিল। সোমবার দুপুরেও কাজ চলছিল এলাকায়। হঠাৎ বিকট শব্দে হতেই আশেপাশের বাসিন্দারা বেরিয়ে দেখেন দু-জন পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। জখম হওয়া স্থানীয় বাসিন্দারা নাম তন্ময় প্রামাণিক আর শ্রমিকের নাম লোকনাথ।
ওই জায়গায় ফ্ল্যাট বাড়ি তৈরির কাজ হচ্ছিল। খনন কাজ করছিলেন ওই শ্রমিক। তখনই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাটির নীচে সকটে বোমা ছিল। খননের কাজের সময় তা ফেটে যায় বিকট শব্দে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই শ্রমিকের কবজি থেকে হাতের একাংশ উড়ে যায়। একটু দূরে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাও ছিটকে পড়েন দূরে। তিনি রক্তাক্ত হয়েছেন এই ঘটনায়।
এলাকাটি বেশ জনবহুল। সেখানে এই ধরনের ঘটনা, আরও বড় কিছু ঘটতে পারত। প্রাণহানি হতে পারত একাধিক মানুষের। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কী থেকে এই বিস্ফোরণ তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই এলাকায় কী করে বোমা এল, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে। জানার চেষ্টা চালাচ্ছে কী করে ওই জায়গায় বিস্ফোরক আসতে পারে। কোনও দুষ্কৃতী ক্রিয়াকলাপ কারও চোখে পড়েছিল কি না, তাও জানার চেষ্টা চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications