সল্টলেকে সমাজসেবীকে হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর
লোকসভা ভোটের মধ্যেই সল্টলেকের মহিষবাথানে এক সমাজসেবীকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে।
লোকসভা ভোটের মধ্যেই সল্টলেকের মহিষবাথানে এক সমাজসেবীকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। প্রণব মন্ডল নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সনাক্তকরণের কাজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।

পরিবার সূত্রে খবর, সল্টলেকের মহিষবাথানের বাসিন্দা প্রণব মন্ডলকে, গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুষ্কৃতী। বাড়ির অদূরে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে, দুষ্কৃতীরা প্রণবকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। এলাকাবাসীরা চলে আসায় ওই সমাজসেবীকে রক্তাক্ত অবস্থায় ফেলে ঘটনাস্থল থেকে আততায়ীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুরনো শত্রুতা নাকি রাজনৈতিক কারণে প্রণব মন্ডলের উপর এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, এই কাজ ওই এলাকারই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বর্তমানে পাশের ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের।












Click it and Unblock the Notifications