সুবীরবাবুর বাড়ি থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত গিয়ে থমকে গেল স্নিফার ডগ! কেন? তদন্তে সায়েন্টিফিক উইং

পুজো মিটতেই খোদ কলকাতার বুকে জোড়া খুন। আর এই ঘটনার তদন্তে নেমে কার্যত একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেণ লালবাজারের গোয়েন্দারা। ইতিমধ্যে সুবীর চাকি এবং তাঁর ড্রাইভারকে খুনের ঘটনার তদন্ত হাতে নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখার প

পুজো মিটতেই খোদ কলকাতার বুকে জোড়া খুন। আর এই ঘটনার তদন্তে নেমে কার্যত একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেণ লালবাজারের গোয়েন্দারা। ইতিমধ্যে সুবীর চাকি এবং তাঁর ড্রাইভারকে খুনের ঘটনার তদন্ত হাতে নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। আর তদন্তভার নিয়েই বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দা আধিকারিকরা।

তদন্তে সায়েন্টিফিক উইং

গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, আততীয়ারা সুপরিচিত। না হলে কেন দরজা খুলে দেওয়া হল তাঁদের। শুধু তাই নয়, চিনে ফেলাতেই এমন ভাবে দুজনকেই খুন? উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। যদিও সেই উত্তর খুঁজতেই পরিবারের অন্যান্যদেরও জেরা করবেন তদন্তকারীরা। এমনটাই সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, গড়িয়াহাটের বাড়িটির মালিক সুবীর চাকির। আর তাঁর গাড়ির চালক রবীন মণ্ডল। সুবীরবাবুও যে গাড়িটিতে চড়েন সেটির মূল্য কোটি টাকা। রবিবার সন্ধ্যায় গড়িয়াহাটের কাকুলিয়ার বাড়িতে যান সুবীরবাবু। ড্রাইভার নিয়েই সেখাণে যান। কিন্তু গভীর রাত পর্যন্ত কোনও খোঁজ না পাওয়াতে উদ্বেগে পড়ে যান তাঁর পরিবারের লোকজন।

কারণ সুবীর চাকি গড়িয়াহাটের বিলাশবহুল বাড়িটিকে বিক্রি করতে চেয়েছিলেন। পুলিশ আধিকারিকদের পরিবারের লোকজন জানিয়েছেন যে, রবিবার বাড়ি বিক্রির বিষয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে গড়িয়াহাটের বাড়িতে গিয়েছিলেন। আর এরপরেই খুন। কার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন? আদৌও দেখা হয়েছিল? নাকি আগেই তাঁর আসার খবর খুনিদের কাছে চলে যায়? এই সমস্ত তথ্যের খোঁজ করছে পুলিশ।

আর সেই উত্তর খুঁজতেই আজ মঙ্গলবার সকালে কাকোলিয়ার ওই বাড়িতে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা। পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। আজ তদন্তে নেমেছে কলকাতা পুলিসের সায়েন্টিফিক উইং। পায়ের ছাপ, বা রক্তের দাগ কোথাও রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

ইতিমধ্যেই সুবীর চাকির বাড়ি থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত স্নিফার ডগ দিয়ে তল্লাশি হয়েছে। স্নিফার ডগ সুবীর চাকির বাড়ি থেকে বালিগঞ্জ স্টেশনের এক নম্বর প্লাটফর্ম পর্যন্ত গিয়ে থমকে গিয়েছে। ফলে খুনিরা কি ট্রেনে চেপে পালিয়েছে? উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা।

প্রয়োজনে রেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও ভাবনা চিন্তা শুরু হয়েছে।

অন্যদিকে সোমবারেই সুবীর চাকি এবং তাঁর ড্রাইভারের ময়নাতদন্ত হয়েছে। রিপোর্টে স্পষ্ট, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তাঁদের। তবে খুনের আগে কাউকে অচৈতন্য করা হয়নি বলেই জানা যাচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট দেখে তদন্তকারীদের অনুমান, গড়িয়াহাটের বাড়িতে পৌঁছানোর ঘন্টাখানেকের মধ্যেই খুন হয় দুজনেই। তদন্তকারীরা মনে করছেন, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাড়িতে ঢোকেন সুবীর চাকী। সাড়ে ৬টার মধ্যেই খুন করে আততিয়ারা বেরিয়ে যান বলে মনে করছেন গোয়েন্দারা।

তবে বেরিয়ে যাওয়ার সময়ে সুবীরবাবুর ফোন নিয়ে গেলেও ড্রাইভারের ফোনটি পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+