Snake on The Plane! দমদম বিমান বন্দরে হুলুস্থূল কাণ্ড, বিমানের ভেতরে সাপ

Snake on The Plane! দমদম বিমান বন্দরে হুলুস্থূল কাণ্ড, বিমানের ভেতরে সাপ

এ যেন সেই জন প্রিয় হলিউড ছবি স্নেক অন দ্য প্লেনের গল্প মনে করিয়ে দিল। বিমানের ভেতরে সাপ আতঙ্ক। ভয়াবহ সেই ছবি। সেই আতঙ্কের মধ্যেই বাস্তবে পড়তে হবে সেকথা কয়েক সেকেন্ড আগেও আন্দাজ করতে পারেননি মুম্বইগামী ইন্ডিগো বিমানের যাত্রীরা। বিমানটি প্রায় ওড়ার জন্য প্রস্তুত সেই সময় দেখা দিলেন তিনি। যাকে বলে সাক্ষাত মহাকাল। সাপ নামেই কেমন একটা ভয় ঘাপটি মেরে থাকে সকলের মনেই। সেই সাপও যে তাঁদের সঙ্গে বিমানে সওয়ার হয়েছিল সেটা আঁচ করতে পেরেই তৎপর হন বিমান কর্মীরা।

বিমানে সাপ

বিমানে সাপ

একেই বাদুলে দিন। বৃষ্টি হচ্ছে প্রায় সবসময়। গত কয়েকদিন কলকাতায় একটু বেশিই বৃষ্টি হয়েছে। তবে বিমান ওড়ার সময় বদল হয়নি। নির্ধারিত সময়েই কলকাতা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগো বিমানটির। যাত্রীরাও বসে পড়েছিলেন নিজের নিজের জায়গায়। মুম্বই রওনা দেবে সেটি। কিন্তু হঠাৎ করেই ঘটল কাণ্ড। বিমানে সাপ। খবরটা ছড়িয়ে পড়তেই কেমন যেন দিশেহারা হয়ে পড়েছিলেন তাঁরা। মুম্বই যাওয়ার ইচ্ছে মুহূর্তে কর্পূরের মতো উবে গিয়েছিল। অনেকটা চাচা আপন প্রাণ বাঁচার মতো বিমান থেকে নামার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন তাঁরা। বারে বারেই মনে হচ্ছিল এই বুঝি পা জড়িয়ে উঠছে। এই বুঝি সিটের পিছলে শিরশির করে উঠছে।

সাপ আতঙ্ক

সাপ আতঙ্ক

বিমানটি যখন পুরোপুরি ওড়ার জন্য প্রস্তুত ঠিক তখনই বিমানের কার্গো বিভাগে তার দেখা পান এক বিমানকর্মী। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বিমান বন্দর কর্তৃপক্ষকে। সাপটি জ্যান্ত না মরা সেটা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।তারমধ্যেই আবার খবর ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। বিমান বন্দর কর্তৃপক্ষ খবর দেন বনদফতরকে।তারা এসে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে সাপটিকে উদ্ধার করেন। ততক্ষণে বিমানে ভেতরে বসে যাত্রীদের প্রাণ ধুকপুক শুরু হয়ে গিয়েছে।এই যদি বনদফতরের কর্মীদের হাত ফস্কে সেটি ভেতরে ঢুকে পড়ে। এরকম নানা চিন্তা নিয়ে প্রায় শ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলেন তাঁরা।

অন্য বিমানে মুম্বই পাড়ি

অন্য বিমানে মুম্বই পাড়ি

ইন্ডিগোর বিমানটি মধ্যপ্রদেশের রায়পুর থেকে যাত্রীদের নিয়ে কলকাতায় অবতরণ করেছিল। ভায়া কলকাতা হয়ে সেটির আবার উড়ে যাওয়ার কথা ছিল মুম্বইয়ে। কিন্তু সাপ কাণ্ডের পর সেটা ঘটতে দীর্ঘ সময় লেগে যায়। সেই বিমান নিয়ে আর ওড়ার সাহস দেখাননি পাইলট। অন্য বিমানে যাত্রীদের বসিয়ে মুম্বই পৌঁছে দেওযা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সাপটি কোথা থেকে এল। এই নিয়ে যথেষ্ট ধন্ধে বিমানবন্দর কর্তৃপক্ষ। রায়পুর থেকে সোজা কলকাতায় অবতরণ করেছিল বিমানটি। তাহলে কী রায়পুর থেকে সাপটি তাদের সঙ্গেই কলকাতায় এসেছে না। কলকাতায় সাপটি বিমানে চড়ে বসেছিল। এই নিেয় নানা জল্পনা তৈরি হয়েছে।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দমদম বিমানবন্দরে এই সাপ কাণ্ডের পর যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণত কোনও বিমান ওড়ার আগে সেটি ভাল করে চেক করে নেওয়া হয়। তারপরেই কীভাবে সাপটি বিমানের ভেতরে রয়ে গেল এই নিয়ে প্রশ্ন উঠেছে।কারন যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত। মাঝ আকাশে সাপের দেখা মিললে কী হত সেটা ভাবতে গিয়েই হলিউডের বিখ্যাত মুভি স্নেক অন দ্যা প্লেনের কথা মনে পড়ে যায়। যাই হোক এই ঘটনার পর বিমানের যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+