'দাদু'র বাড়ির সামনে দিয়ে মেট্রো যাবে', শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করে বললেন স্মৃতি
কলকাতা'র পরিবহণে যুক্ত হল আরও একটি পালন। অবশেষে পথ চলা শুরু হল শিয়ালদহ মেট্রোর। গত কয়েকমাস আগে এই স্টেশনের কাজ শেষ হলেও উদ্বোধনের দিন নিয়ে একটা প্রশ্ন ছিল। অবশেষে হাওড়া ময়দানে বসে ভার্চুয়ালের মাধ্যমে শিয়ালদহ মেট্রো স্টেশ
কলকাতা'র পরিবহণে যুক্ত হল আরও একটি পালন। অবশেষে পথ চলা শুরু হল শিয়ালদহ মেট্রোর। গত কয়েকমাস আগে এই স্টেশনের কাজ শেষ হলেও উদ্বোধনের দিন নিয়ে একটা প্রশ্ন ছিল। অবশেষে হাওড়া ময়দানে বসে ভার্চুয়ালের মাধ্যমে শিয়ালদহ মেট্রো স্টেশনে উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

যদিও ভার্চুয়ায়ল মেট্রোর উদ্বোধন করার আগে সরজমিনে মেট্রো স্টেশন ঘুরে দেখেন তিনি। এমনকি মেট্রোতেও ওঠেন কেন্দ্রীয়মন্ত্রী। মেট্রো আধিকারিকদের সঙ্গে কথা বলে শিয়ালদহ মেট্রো স্টেশনের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেন স্মৃতি ইরানি। আর এরপরেই হাওড়া ময়দানে ফিরে আসেন। এবং ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করে সাধারণের জন্যে শিয়ালদহ স্টেশন খুলে দেন তিনি।
বলেন, এটি অন্যতম ব্যস্ত স্টেশন হতে চলেছে। উদ্বোধন হতেই শিয়ালদহ থেকে প্রথম মেট্রো সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে রওনা হয়ে যায়। তবে তাতে কোনও যাত্রী ছিল না। আগামী বৃহস্পতিবার থেকেই পুরোদমে স্টেশনটি চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। তবে এদিন মেট্রো স্টেশনের উদ্বোধনে কিছুটা হলেও আবেগপ্রবণ হয়ে পড়েন স্মৃতি ইরানি।
বলেন, আমাকে বাংলার মেয়ে বলা হয়েছে। বাগচী পরিবারের সদস্য। কিন্তু যেখানে এই মেট্রো যাবে সেই সল্টলেকে আমার দাদু'র বাড়ি। ফলে এটা আমার কাছে খুবই বড় ব্যাপার বলে মন্তব্য কেন্দ্রীয়মন্ত্রীর। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, একটা বাঙালি দাদু। খুবই গরীব ছিলেন। কিন্তু এখন নেই। আমাদের প্রধানমন্ত্রী এবং রেল এতবড় সুযোগ দিয়েছে তাতে আমি কৃতজ্ঞ বলে দাবি কেন্দ্রীয়মন্ত্রীর।

অন্যদিকে এদিন বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানের কথাও তুলে ধরেন স্মৃতি ইরানি। তবে আগামী ২০২৩ মার্চ সালের মধ্যে করিডর প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী স্মৃতি ইরানি। আরও বলেন, একদিকে যখন শিয়ালদহ মেট্রো'র উদ্বোধন হচ্ছে তখন ২০২১ সাল পর্যন্ত ৩৬৬৫ কিলোমিটার জাতীয় সড়ক কেন্দ্র বানিয়েছে।
এছাড়াও বিনামূল্যে সরকার যেভাবে রেশন দিচ্ছেন সে বিষয়টি তুলে ধরে আরও একবার মোদী'র প্রশংসা করেন। বলেন, বাংলার ৭২ লক্ষ মানুষ বিনামূল্যে রেশন পেয়েছে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার মাধ্যমে তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও বাংলায় মহিলা ও শিশুদের কল্যাণে ৮০০০ কোটি টাকার বেশি কেন্দ্র দিয়েছে বলেও এদিন জানিয়েছেন স্মৃতি ইরানি।
তবে এদিনের উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূলের তরফে কেউ ছিলেন না। স্থানীয় সাংসদ-বিধায়ককে উপস্থিত করা হলেও তাঁরা থাকবেন না বলেও আগেই জানিয়েছিলেন। তবে অনুষ্ঠান মঞ্চে তাঁদের জন্যে চেয়ার রাখা ছিল। তবে ফাঁকাই ছিল।
জরুরি তথ্য-
সোমবার বিকেলে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হলেও মেট্রোর যাত্রা শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। জানা গেছে, দিনে ১০০ মেট্রো চলবে। এতদিন পর্যন্ত মেট্রো চলত সকাল আট'টা থেকে সন্ধ্যা সাড়ে সাত'টা পর্যন্ত। সিদ্ধান্ত হয়েছে মেট্রো চলবে সকাল সাত'টা থেকে রাত সাড়ে ন'টা পর্যন্ত। আপাতত মেট্রো চলবে অফিস টাইমে ১৫ মিনিট অন্তর এবং বাকি সময়ে ২০ মিনিটের ব্যবধানে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications