তিন তালাক নিয়ে মমতাদির কী মতামত, প্রশ্ন স্মৃতি ইরানির

ধর্ম সংক্রান্ত বিষয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

কলকাতা , ২০ এপ্রিল : পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো বিতর্কে ইতিমধ্যেই বিজেপির আক্রমণের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ধর্ম সংক্রান্ত বিষয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

এর আগে বিজেপিকে 'হিন্দুত্বের নামে কলঙ্ক' বলে উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যেরই পাল্টা হিসাবে এদিন কলকাতায় এসে স্মৃতি ইরানি বলেন, " আমি এমনই একটি রাজ্যে বর্তমানে আছি যেখানের মুখ্যমন্ত্রীও একজন মহিলা। সবার জন্য যখন ন্যায় বিচারের কথা বলা হচ্ছে তখন আমি জানতে চাই, তিন তালাক নিয়ে মমতা দিদির কী মতামত?"

তিন তালাক নিয়ে মমতাদির কী মতামত, প্রশ্ন স্মৃতি ইরানির

এদিকে, পুরী জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ নিয়ে বজরং দল ও বিজেপির ক্রমাগত বিরোধিতা সত্ত্বেও গতকাল পুজোন তৃণমূল নেত্রী। তারপরই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ," এইযো দিল্লিওয়ালারা, যারা দিল্লিই সামলাতে পারেনা তারা আবার পশ্চিমবঙ্গ, বিহার ,ওড়িশাকে খারাপ বলে? "

প্রসঙ্গত, নারদকাণ্ডে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা নিয়ে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত বিজেপি- তৃণমূল দ্বন্দ্ব ফের চরমে ওঠে। এরপর ফের একবার ধর্মের তাস খেলে বিজেপি-তৃণমূলের এই নতুন সংঘাত কতদূর যায় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+