অবতরণের আগে যান্ত্রিক ত্রুটি! কলকাতায় বিমানের জরুরি অবতরণ

কলকাতায় বিমানের জরুরি অবতরণ। ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ নিও ১৩৬ জন যাত্রী নিয়ে সোমবার রাতে জরুরি অবতরণ করে। বিমানের মধ্যে ধোঁয়ায় ভরে গিয়েছিল বলে জানা গিয়েছে।

কলকাতায় বিমানের জরুরি অবতরণ। ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ নিও ১৩৬ জন যাত্রী নিয়ে সোমবার রাতে জরুরি অবতরণ করে। বিমানের মধ্যে ধোঁয়ায় ভরে গিয়েছিল বলে জানা গিয়েছে। তবে বিমানটিতে আগে থেকে কোনও ত্রুটি ধরা পড়েনি বলে, সংস্থার তরফে জানানো হয়েছে।

মাঝ আকাশে ত্রুটি! কলকাতায় বিমানের জরুরি অবতরণ

কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের পর বেশ কয়েকজন যাত্রীকে এমারজেন্সি গেট দিয়েও নামানো হয়। তবে কেবিন ক্রুদের নির্দেশ দিতে শোনা গিয়েছে মুখ-নাক ঢেকে নিচু ভাবে শ্বাস-প্রশ্বাস নিতে।

সূত্রের খবর অনুযায়ী, সমস্যা শুরু হয় কলকাতা থেকে এ৩২০ নিও ৭০ কিমি দূরে থাকা অবস্থায়। ককপিট, কেবিন এবং বাথরুমে ধোঁয়ায় ভরে যায়। জরুরি বার্তা পাঠান পাইলট। তবে নিও কলকাতায় নিরাপদেরই অবতরণ করে রাত ১০.৩১ নাগাদ।

ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, তাদের সিক্স-ই-২৩৭ বিমান জয়পুর-কলকাতা রুটে ছিল। সেই সময় জরুরি অবতরণ করানো হয়। কেবিনে ধোঁয়ার কথা জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। তবে কলকাতায় বিমানটি নিরাপদের অবতরণ করে। তবে বেশ কিছু যাত্রীকে বিকল্প পথে বিমান থেকে নামানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+