ইছাপুরের ফ্যাক্টরি থেকে মাওবাদীদের অস্ত্র? তদন্তে এসটিএফ যা বলছে
মাওবাদীদের অস্ত্র সরবরাহের অভিযোগে বিহার থেকে গ্রেফতার ছয়। পুলিশ সূত্রে খবর, এর মধ্যে ইচ্ছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির দুই কর্মীও রয়েছেন। ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি
মাওবাদীদের অস্ত্র সরবরাহের অভিযোগে বিহার থেকে গ্রেফতার ছয়। পুলিশ সূত্রে খবর, এর মধ্যে ইচ্ছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির দুই কর্মীও রয়েছেন। ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

মাওবাদীদের সঙ্গে যোগাযোগ এমন কী অস্ত্র সরবরাহের খবর এসেছিল আগেই। ইচ্ছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি থেকে অস্ত্র পাচারের খবর পেয়েছিলেন তদন্তকারীরা। এরপর একমাস ধরে নজরদারি চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। এরপর বিহারের একাধিক জায়গায় তল্লাশি চালায় টাস্কফোর্সের আধিকারিকরা। বিহার থেকেই ছয় জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে যেমন লিঙ্কম্যান রয়েছে, ঠিক তেমনই ইচ্ছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির দুই কর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি অভিযুক্তদের সন্ধান শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications