রাজ্যে এক বন্ধনীতে বিজেপি-তৃণমূল! বামপন্থীদের উপস্থিতি নিয়ে যা বললেন ইয়েচুরি

বিজেপি আর তৃণমূল, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তৃণমূলের মদতেই এরাজ্যে আরএসএস-র বাড়বাড়ন্ত হচ্ছে, বি জে পি সংগঠন বাড়াতে পারছে। কলকাতায় এমনটাই অভিযোগ করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

বিজেপি আর তৃণমূল, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তৃণমূলের মদতেই এরাজ্যে আরএসএস-র বাড়বাড়ন্ত হচ্ছে, বি জে পি সংগঠন বাড়াতে পারছে। কলকাতায় এমনটাই অভিযোগ করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পশ্চিমবঙ্গে তাদের সংগঠনের অবস্থা যে খারাপ তা স্বীকার করে নিয়েছেন তিনি।

রাজ্যে এক বন্ধনীতে বিজেপি-তৃণমূল! বামপন্থীদের উপস্থিতি নিয়ে যা বললেন ইয়েচুরি

সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, বামপন্থীদের জোরালো উপস্থিতির অভাবে নয়া উদারনীতির বিরুদ্ধে জনগণের অসন্তোষকে দক্ষিণপন্থী শক্তি ব্যবহার করছে। ভারতে সাম্প্রদায়িকতার ব্যবহার এই প্রবণতারই অংশ। জনগণকে জীবনজীবিকার সমস্যার কথা ভুলিয়ে দিতে যুক্তির বদলে যুক্তিহীনতাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। সঙ্ঘ পরিবার- বি জে পি-র প্রচারের অভিমুখই তাই। পশ্চিমবঙ্গেও মতাদর্শের জগতে নিবিড় সংগ্রাম চালিয়ে এই শক্তির উত্থানকে প্রতিহত করার ডাক দিয়েছেন সীতারাম ইয়েচুরি।

সীতারাম ইয়েচুরির অভিযোগ, মোদী সরকার
সারদা, নারদা, রোজভ্যালি ইত‍্যাদি দুর্নীতির প্রশ্নে ব‍্যবস্থা নিচ্ছে না, হাত গুটিয়ে বসে আছে। অন‍্য রাজ্যে এই সব কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলেও এখানে তা হচ্ছে না। রামনবমীসহ বিভিন্ন ঘটনায় প্রমাণিত, বিজেপি ও তৃণমূল প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার মাধ্যমে মানুষকে ভাগ করতে চাইছে। তাই
এই দুই বিপদের বিরুদ্ধেই এরাজ্যে তাদের লড়াই চলবে বলেও জানিয়েছেন ইয়েচুরি। তাদের স্লোগান মোদী হটাও দেশ বাঁচাও, তৃণমূল হটাও বাংলা বাঁচাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+