কারাটের কাছে হার ইয়েচুরির, ইস্তফা দিতে চাইলেন সীতারাম, ফের গোলমাল সিপিএমে
কোণঠাসা সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির গোষ্ঠী। প্রকাশ কারাট গোষ্ঠীর কাছে পিছিয়ে পড়তে হল তাঁদের।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল। বিজেপি মূল প্রতিপক্ষ কিনা। এবং দ্বিতীয়টি হল কংগ্রেসের সঙ্গে আগামিদিনে জোট বেঁধে লড়া যায় কিনা। একটিতে সহমত হলেও অন্যটিতে বেঁকে বসল যুযুধান দুই গোষ্ঠী। আর সেই লড়াইয়ে কার্যত কোণঠাসা সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির গোষ্ঠী। প্রকাশ কারাট গোষ্ঠীর কাছে পিছিয়ে পড়তে হল তাঁদের।

সীতারাম ইয়েচুরির আনা খসড়া প্রস্তাব ৫৫-৩১ ব্যবধানে হেরে গেল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সভায়। এই ঘটনার পরে সীতারাম নাকি ইস্তফা দিতে চান। তবে শেষপর্যন্ত বিমান বসুর নেতৃত্বে সিপিএমের বঙ্গ ব্রিগেড বুঝিয়ে রাজি করিয়েছে তাঁকে।
কারাট অথবা ইয়েচুরি দুই গোষ্ঠীই আগামী ভোটে বিজেপির বিরুদ্ধে প্রধান লড়াইয়ের কথা স্বীকার করেন। তবে সীতারামের প্রস্তাব, সমঝোতা করে এগোতে হবে। এতে সায় দেননি কারাটরা। সীতারাম কংগ্রেসের নাম না নিলেও সেই ইঙ্গিতই দিয়েছেন। যা শুনে সরাসরি নাকচ করে দেন কারাটরা। পরে ভোটাভুটিতে ইয়েচুরি গোষ্ঠী হেরে যায়।
কারাটরা পাল্টা তামিলনাড়ুর দল ডিএমকে-র মতো দলের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছেন। পাশাপাশি বিভিন্ন রাজ্য নির্বাচনে অংশগ্রহণ করে দলের শক্তিবৃদ্ধির কথাও বলা হয়েছে।
সামনেই ত্রিপুরা নির্বাচন। তার আগে বিজেপিকে ঠেকাতে কী রণকৌশল হওয়া উচিত তা এদিনই ঠিক করে নেওয়ার কথা ছিল। তবে কারাট গোষ্ঠীর বিরোধিতায় হায়দরাবাদে আগামী বৈঠকে রফাসূত্র বেরতে পারে বলে মনে করা হচ্ছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications