আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে SIT মমতার সরকারের, সিঁদুরে মেঘ দেখছে বিজেপি

আরজি করের জুনিয়র চিকিৎসকরা অধ্যক্ষের পদ থেকে সন্দীপ ঘোষের পদত্যাগ দাবি করেছিলেন। সন্দীপ ঘোষ সকালে পদত্যাগ করেন আর সেইদিন বিকেলেই তাঁকে ন্যাশনাল মেডিক্যালসের অধ্যক্ষ করে রাজ্য সরকার। যদিও পরবর্তী সময়ে শুনানির সময় আরজি করের ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দেয় হাইকোর্ট। পাশাপাশি সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠাতে নির্দেশ দেয় আদালত।

আর তদন্তভার হাতে নেওয়ার পর থেকে মঙ্গলবার নিয়ে পরপর পাঁচদিন সুপ্রিম কোর্টে জিজ্ঞাসাবাদের সামনে পড়তে হয়েছে সন্দীপ ঘোষকে। বিভিন্ন দিক থেকে অভিযোগ ওঠায় কার্যত চাপে পড়ে রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করতে সিট গঠন করেছে।

sandip ghosh

পশ্চিমবঙ্গ সরকার সোমবার ২০২১ সাল থেকে আরজি করের অধ্যক্ষ থাকাকালীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আর্থিক অনিয়মের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের ঘোষণা করেছে। সন্দীপ ঘোষ গত ৯ অগাস্ট মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরেও পরিবারের লোককে প্রথমে আত্মহত্যার কথা বলেছিলেন। যা নিয়ে মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

  • কী বলছে বিজেপি

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে সিট গঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলের মিডিয়া সেলের ইনচার্জ ও মুখপাত্র অমিত মালবিয়া পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ আধিকারিকদের অধীনে সিট গঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, এই সিট গঠন সন্দীপ ঘোষকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। তিুনি বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ এমন সময়ে সন্দীপ ঘোষকে গ্রেফতার করবে, যাতে সিবিআই তাঁকে হেফাজতে নিতে না পারে। বিজেপি নেতা আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার অবাধ ও সুষ্ঠু তদন্ত সম্ভব নয়।

  • কী বলছেন বিকাশ ভট্টাচার্য

এদিকে সিপিআইএম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন, রাজ্য সরকার সিট গঠন করেছে, কারণ গত কয়েকদিন ধরে সিবিআই-এর জেরার মুখে পড়ে সন্দীপ ঘোষ অনেক গোপন তথ্য প্রকাশ করে দিতে পারেন, সেই আশঙ্কা করছে রাজ্য সরকার।

  • রাজ্য সরকারের বিজ্ঞপ্তি কী বলছে

রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের জন্য গঠিত সিটের নেতৃত্বে থাকবেন আইজি(প্রশিক্ষণ) প্রণব কুমার। তাঁকে সহায়তার জন্য রাখা হয়েছে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রেজা, অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি সোমা মিত্র দাস এবং কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার ইন্জিরা মুখোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+