SSC মামলায় নাটকীয় মোড়, হাইকোর্টে রাতেই শুনানি! ১২.৩০-এর মধ্যে আচার্য সদনের দখল নিতে নির্দেশ CRPF-কে
এসএসসি (SSC) মামলায় নাটকীয় মোড়। এদিন চেয়ারম্যান হিসেবে সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করার পরেই সরকারের তরফে আইএএস শুভ্র চক্রবর্তীকে এসএসসির চেয়ারম্যানের পদে বসানো হয়। তারপরেই মামলাকারীরা নথি নষ্টের আশঙ্কা করে রাতে শুন
এসএসসি (SSC) মামলায় নাটকীয় মোড়। এদিন চেয়ারম্যান হিসেবে সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করার পরেই সরকারের তরফে আইএএস শুভ্র চক্রবর্তীকে এসএসসির চেয়ারম্যানের পদে বসানো হয়। তারপরেই মামলাকারীরা নথি নষ্টের আশঙ্কা করে রাতে শুনানির জন্য হাইকোর্টের (high court) প্রধান বিচারপতির কাছে আবেদন করেন। তিনি অনুমতি দেওয়ার পরে রাত সাড়ে দশটা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (abhijit ganguly) শুনানি শুরু করেন। মামলাকারীর আইনজীবীরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে নথি সংরক্ষণের আবেদন জানান। রাতেই হওয়া শুনানি শেষে একের পর এক নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রমাণ লোপাটের আশঙ্কা
এসএসসির বর্তমান চেয়ারম্যানের ইস্তফার পরে প্রমাণ লোপাটের আশঙ্কা শুরু হয় মামলকারীদের। আইনজীবী বিকাশ ভট্টাচার্য এব্যাপারে বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়কে জানালে তিনি বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে বলেন। রাতে শুনানির অনুমতি নিতে বলেন। অনুমতি পাওয়ার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টে নিজের এজলাসে শুনানি শুরু করেন। সেখানে তাঁর সামনে এসএসসির নথি লোপাটের আশঙ্কা প্রকাশ করা হয়। পাশাপাশি সিআরপিএফকে এসএসসির সদর দফতরে নিরাপত্তার ভার দেওয়ার সওয়ালও করা হয়। প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সেই শুনানি চলে। তারপর তিনি বেরিয়ে যান।

চেয়ারম্যানের পদত্যাগে বিষ্ময়প্রকাশ
এদিন রাতের শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পদত্যাগে বিষ্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মঙ্গলবারেই তিনি অঙ্কিতা অধিকারীর নিয়োগ সংক্রান্ত তথ্য আদালতের সামনে তুলে ধরেছেন।

একের পর এক নির্দেশ
মামলাকারীদের আশঙ্কার প্রতি সহমত পোষণ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, রাত সাড়ে বারোটার মধ্যে এসএসসির সদর দফতর আচার্য সদনের দখল নিতে হবে সিআরপিএফকে। এছাড়াও এসএসসির সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, বেলা বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে বর্তমান এসএসসির চেয়ারম্যান ইস্তফা দেওয়ার পর থেকে কারা কারা এসএসসির অফিসে এসেছেন, সে সংক্রান্ত তথ্য জমা দিতে। এছাড়াও সিসিটিভি ফুটেজ জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার বেলা ১ টা পর্যন্ত এসএসসির অফিসে সরকারি আধিকারিক হোক কিংবা কর্মী কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। সিআরপিএফকে এবিষয়টি নিশ্চিত করতে হবে।

এসএসসির উপদেষ্টা কমিটির সদস্যদের গভীর রাত পর্যন্ত জেরা
এদিন এসএসসির উপদেষ্টা কমিটির সদস্যদের গভীর রাত পর্যন্ত জেরা করেন সিবিআই আধিকারিকরা। কমিটির নেতৃত্বে থাকা শান্তিপ্রসাদ সিনহাকে প্রায় ৭ ঘন্টা জেরা করা হয়। বাকি চার সদস্যের জেরা তারপরেও চলতে থাকে। কেননা বিচারপতি বাগ কমিটি আগেই বলেছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতি ক্রমে যে উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছিল, তা পুরোপুরি বেআইনি।












Click it and Unblock the Notifications