গায়ক সৌমিত্র রায় পথ দুর্ঘটনায় আহত

পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন সঙ্গীতশিল্পী সৌমিত্র রায়। সোমবার সন্ধ্যায় বিধাননগর সেক্টর ফাইভে দুর্ঘটনাগ্রস্ত হয় তাঁর গাড়ি। গুরুতর আহত সঙ্গীত শিল্পী বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

গায়ক সৌমিত্র রায় পথ দুর্ঘটনায় আহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সল্টলেক নিকোপার্কের দিক থেকে গায়ক সৌমিত্র রায় নিজেই গাড়ি চালিয়ে উইপ্রো মোড়ের দিকে আসছিলেন। সেই সময় ফ্লাইওভারের নীচে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটি ঘুরে গিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। দুর্ঘটনায় আহত হন সৌমিত্র রায়। এই ঘটনায় সৌমিত্র রায়ের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে গাড়িটিকে ধাক্কা মারে সেই গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে বিধাননগর ইলেক্ট্রিক্স কমপ্লক্সে থানার পুলিশ। ঘটনায় গুরুতর আহত হন জনপ্রিয় এই গায়ক। দুর্ঘটনাস্থল থেকে সৌমিত্রবাবুকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। বর্তমানে বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বুকে ও পায়ে গুরুতর চোট পেয়েছেন সৌমিত্র। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+