কেকে'কে নিয়ে করা বিতর্কিত পোস্ট ডিলিট! নিঃশর্ত ক্ষমা চেয়েই 'ছুটলেন' রূপঙ্কর
কে কে-র মৃত্যুর পর প্রথম মুখ খুললেন রূপঙ্কর! গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে লাগাতার আক্রমণের স্বীকার হন সঙ্গীত শিল্পী। বিশেষ করে হু ইজ কে কে? এহেন মন্তব্যকে হাতিয়ার সবাই জবাব দিতে শুরু করেন। যা নিয়ে চরম হেনস্তার মুখে পড়
কে কে-র মৃত্যুর পর প্রথম মুখ খুললেন রূপঙ্কর! গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে লাগাতার আক্রমণের স্বীকার হন সঙ্গীত শিল্পী। বিশেষ করে হু ইজ কে কে? এহেন মন্তব্যকে হাতিয়ার সবাই জবাব দিতে শুরু করেন। যা নিয়ে চরম হেনস্তার মুখে পড়তে হয়েছে রূপঙ্কর বাগচীকে।
এমনকি পাশে তাঁর পাননি সহযোদ্ধাদেরও। এই অবস্থায় কেকে'র মৃত্যুর প্রায় পাঁচদিনের মাথায় এই ইস্যুতে মুখ খুললেন রূপঙ্কর। চাইলেন নিঃশর্ত ক্ষমা।

ফেসবুক পোস্ট ডিলিট করলেন
শুধু ক্ষমা চাওয়াও নয়, কেকে'কে নিয়ে করা বিতর্কিত পোস্টটিও ডিলিট করে দেওয়ার কথা জানান রূপঙ্কর। আজ শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন রূপঙ্কর। সেখানে তিনি বলেন, আমি ক্ষমা চাইছি। যে ভিডিওটি আমার গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিরামহীন উত্তেজনার উপাদান হয়েছে তা ডিলিট করে দেওয়ারও ঘোষণা করেন শিল্পী। আর তা সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার আগে করে দিয়েছেন বলেও মন্তব্য। শুধু কেকে নয়, তাঁর পরিবারের কাছেও ক্ষমা চেয়ে নেন রূপঙ্কর।

মুহূর্তের অসতর্কতা'র কারণেও এই ঘটনা
তাঁর করা মন্তব্যে পর মানসিক ভাবে কার্যত চাপের মধ্যে রয়েছে বলেও এদিন জানান রূপঙ্কর। শুধু তাই নয়, তাঁর পরিবার আতঙ্কের মধ্যে আছে বলেও দাবি। এমনকি তাঁর স্ত্রীয়ের ফোনে নিয়মিত হুমকি এসে চলেছে বলেও এদিন জানান শিল্পী। তবে পুরোটাই যে তাঁর অসতর্কতাতে হয়েছে তা কার্যত মেনে নিয়েছেন তিনি। বলেন, দুনিয়া জুড়ে ভালোবাসা পেয়েছি। আমার বক্তব্য আমি ঠিকমতো গুছিয়ে বলতে না পারার কারণেই এই অবস্থা তৈরি হল বলে জানিয়েছেন রূপঙ্কর বাগচী। মুহূর্তের অসতর্কতা'র কারণেও এই ঘটনা বলেও ব্যাখ্যা তাঁর।

সমষ্টিগত বিপন্নতা রয়েছে
তবে সঙ্গীতশিল্পী হিসাবে হতাশ নন বলে স্পষ্ট জানান রূপঙ্কর। তবে বাঙ্গালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে কেকে ব্যক্তিগত আক্রমণ নয়, বরং কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা নিয়েই কথা বলতে যান বলেও দাবি বাঙালি এই সঙ্গীত শিল্পীর। এমন ভাবেই যাতে বাংলা-বাঙ্গালি শিল্পীদের পাশেও যাতে দাঁড়ায় মানুষ সেই বার্তাটাই দিতে চেয়েছিলাম বলে দাবি করেন এদিন রূপঙ্কর। এক অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে। তাই আমি একার কথা বলতে চাইনি।

আরও বেশ কয়েকজনের কথা উল্লেখ করেন
বলে রাখা প্রয়োজন, রূপঙ্কর বাগচী তাঁর ফেসবুক লাইভে আরও বেশ কয়েকজনের কথা উল্লেখ করেন। তাঁরাও পাশে দাঁড়ায়নি শিল্পীর। এদিন যাদের নাম নিয়েছিলেন তাঁদের কাছেও ক্ষমা চেয়ে নেন তিনি। এমনকি তাঁদের কথা উল্লেখ করার আগে কথা বলে নেওয়া উচিৎ ছিল বলেও দাবি করেন। তবে সাংবাদিক বৈঠক সেরেই কার্যত ছুটে পালিয়ে যাওয়ার মতো অবস্থা হয় রূপঙ্করের। তবে কারোর সঙ্গে যে কথা বলবেন না তা আগেই জানান শিল্পী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications