একের পর এক খুনের হুমকি! পুলিশের দ্বারস্থ রূপঙ্কর এবং স্ত্রী চৈতালী
কেকে নিয়ে কলকাতাবাসীর মাতামাতি নিয়ে এমনটাই মন্তব্য করেছিলেন রূপঙ্কর বাগচী। আর এরপর থেকেই নেট দুনিয়াতে চরম কটাক্ষের শিকার হতে হয় সঙ্গীত শিল্পীকে। আর এই অবস্থায় মঙ্গলবার কে কে'র মৃত্যু ঘটে। আর এরপরেই রূপঙ্করকে লাগাতার ট্যা
'কে কেকে....?' কেকে নিয়ে কলকাতাবাসীর মাতামাতি নিয়ে এমনটাই মন্তব্য করেছিলেন রূপঙ্কর বাগচী। আর এরপর থেকেই নেট দুনিয়াতে চরম কটাক্ষের শিকার হতে হয় সঙ্গীত শিল্পীকে। আর এই অবস্থায় মঙ্গলবার কে কে'র মৃত্যু ঘটে। আর এরপরেই রূপঙ্করকে লাগাতার ট্যাগ করে চলে অশালীন আক্রমণ।
এমনকি শিল্পীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এখন খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

একের পর এক কটাক্ষ।
রূপঙ্কর বাগচি'র পরিবারের অভিযোগ, একের পর এক কটাক্ষ। কিন্তু এরপরে লাগাতার খুনের অভিযোগ আসছে বলে অভিযোগ। কার্যত নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। আর এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন রূপঙ্কর এবং তাঁর স্ত্রী চৈতালী বাগচী। বর্তমানে একটি টেলিভিশন শোয়ের জন্যে শুটিংয়ে ব্যস্ত ছিলেন গায়ক দম্পতি। সেই কাজ শেষ করেই সোজাসুজি থানায় তাঁরা পৌঁছে যান বলে খবর। বিষয়টি নিয়ে স্ত্রী চৈতালী প্রশাসনকে পুরো বিষয়টি জানিয়েছেন বলেই খবর।

বলতে রাজি হননি চৈতালীদেবী
এক সংবাদমাধ্যমকে স্ত্রী চৈতালী জানিয়েছেন, পুরো বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। সবরকম ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁদের আশ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছেন চৈতালী। তবে এই কঠিন পরিস্থিতিতে ঠিক থাকতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে বিশেষ কিছু ওই সংবাদমাধ্যমকে বলতে রাজি হননি চৈতালীদেবী। তবে এই ঘটনায় অনেকটাই ভেঙে পড়েছেন তাঁরা।

ফেসবুক লাইভে ঠিক কি বলেছিলেন রূপঙ্কর
ফেসবুক লাইভে রূপঙ্কর বাগচী বলেন, 'আজ শো করতে কে কে কলকাতায় এসেছিলেন। ওয়ান অ্যান্ড ওনলি কে কে। এই শো নিয়ে তুমুল উত্তেজনা। তাঁর কনসার্টের কিছু লাইভ ভিডিও দেখছিলাম। তিনি 'ওয়ান্ডারফুল' গায়ক। কিন্তু, আমার মনে হল সোশ্যাল মিডিয়ায় এই রকম ভিডিও আমার রয়েছে, সোমলতা, ইমন, মনোময়, রাঘব, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপমের রয়েছে। আমি গান শুনে যা বুঝলাম আমরা কে কে-এর থেকে সবাই ভালো গান গাই। কেন আমাদের নিয়ে এত উত্তেজনা বোধ করেন না বলুন তো।'
শুধু তাই নয়, তিনি লাইভে আরও বলেন, 'হু ইজ কে কে? আমরা যে কোনও কে-এর থেকে ভালো গাই। আর এহেন মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় ওঠে।

পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
জানা যাচ্ছে, অভিযোগ পাওয়ার পরেই পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। যদিও এহেন ঘটনার পর এখনও তেমন ভাবে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রূপঙ্কর। তবে এহেন মন্তব্যে অনেক সঙ্গীত শিল্পীই তাঁর সঙ্গে নেই। আর তা তাঁরা প্রকাশ্যেই জানাচ্ছেন।












Click it and Unblock the Notifications