প্রয়াত সঙ্গীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়

প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, এদিন মাল্টিঅর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর।

প্রয়াত সঙ্গীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়

বেশ কিছুদিন ধরেই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। ৯ ডিসেম্বর কিডনির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বারদুয়েক ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল তাঁকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জটিলেম্বর মুখোপাধ্যায়ের গাওয়া বহু গান বাঙালির মনে জায়গা করে নিয়েছে। অসংখ্য গানের সুরও দিয়েছেন তিনি।

১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর চন্দননগরে জন্মগ্রহণ করেন এই সঙ্গীত শিল্পী। সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে প্রায় একদশক গানের তালিম নিয়েছেন। তালিম নিয়েছিলেন চিন্ময় লাহিড়ী এবং সুধীন দাশগুপ্তের কাছেও। ১৯৬৩ সালে মেগাফোন থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম গানের রেকর্ড। সঙ্গীত বিশেষজ্ঞরা বলছেন, রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা গানের জগতে নতুন দিশা দেখিয়েছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। পেশা ছিল গানের শিক্ষকতা করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+