অত্যন্ত সঙ্কটজনক সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, জরুরি চিকিৎসায় মেডিকেল বোর্ড

বাংলা সঙ্গীত জগতের প্রবাদপ্রতীম শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে প্রবীণ শিল্পীর।

বাংলা সঙ্গীত জগতের প্রবাদপ্রতীম শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে প্রবীণ শিল্পীর। শ্বাসকষ্ট ও বুকে ব্যথাও অনুভব করছেন তিনি। তার উপর এদিন কথা বলতেও পারছেন না শিল্পী। তাঁর অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে পড়েন আত্মীয়-পরিজন ও অগণিত গুমমুগ্ধরা।
প্রবীণ শিল্পীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে।

অত্যন্ত সঙ্কটজনক সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, জরুরি চিকিৎসায় মেডিকেল বোর্ড

তাঁর ফুসফুসের সংক্রমণ রয়েছে, তা যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে তার প্রতিরোধ করার চেষ্টা চলছে। সবরকম পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে বলে জানান চিকিৎসকরা।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। এদিন ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও গত আগস্ট মাসে তিনি অসুস্থ হয়ে ভর্তি হযেছিলেন বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তাঁকে আনা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরলেও এদিন তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে।

১৯২৭ সালের ১২ নভেম্বর তাঁর জন্ম। বর্তমানে তাঁর বয় ৯১ বছর। ষাটের দশকে বাংলা সঙ্গীত জগতে দিকপাল শিল্পীদের মধ্যে তিনি জনপ্রিয়তার নিরিখে অন্যতম ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর গলার মিল খুঁজে পাওয়া যেত। তিনি এপার বাংলা ও ওপার বাংলা- দুই বাংলাতেই জনপ্রিয়তা লাভ করেন।

রবীন্দ্রসঙ্গীত গেয়েও বাঙালি সঙ্গীতপ্রেমীদের মনের ঘরে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন তিনি। চল্লিশের দশক থেকে তাঁর বাংলা সঙ্গীত জগতে পদচারণা। সলিল চৌধুরীর সুরে তাঁর কয়েকটি গান বিশেষ জনপ্রিয়তা লাভ করে। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ২০১১ সালে তিনি বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+