সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ, এসএসকেএমে চিকিৎসায় মেডিকেল বোর্ড

বিশিষ্ট সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে প্রবীণ শিল্পীর।

বিশিষ্ট সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে প্রবীণ শিল্পীর। শ্বাসকষ্ট ও বুকে ব্যথাও অনুভব করছেন তিনি। মেডিকেল বোর্ড গঠন করে শিল্পীর দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে বলে জানিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ।

দ্বিজেন মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ, ভর্তি এসএসকেএমে

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। এদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ষাটের দশকে বাংলা সঙ্গীত জগতে দিকপাল শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে অন্যতম ছিলেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর গলার মিল খুঁজে পাওয়া যেত। তিনি এপার বাংলা ও ওপার বাংলা- দুই বাংলাতেই জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়েও মন জয় করে নিয়েছিলেন বাঙালি সঙ্গীতপ্রেমীদের।

চল্লিশের দশক থেকে তাঁর বাংলা সঙ্গীত জগতে পদচারণা। সলিল চৌধুরীর সুরে তাঁর কয়েকটি গান বিশেষ জনপ্রিয়তা লাভ করে। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ২০১১ সালে তিনি বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন।

এদিকে প্রবীণ শিল্পীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে। তাঁর ফুসফুসের সংক্রমণ রয়েছে, তা যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে তার প্রতিরোধ করার চেষ্টা চলছে। সবরকম পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে বলে জানান চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের শিল্পীর শারীরিক অবস্থান খোঁজ খবর নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+