প্রয়াত স্বর্ণযুগের গায়িকা বনশ্রী সেনগুপ্ত
চলে গেলন বাংলার স্বর্ণ যুগের গায়িকা বনশ্রী সেনগুপ্ত। রবিবার দুপুরে এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : চলে গেলন বাংলার স্বর্ণ যুগের গায়িকা বনশ্রী সেনগুপ্ত। রবিবার দুপুরে এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ফুসফুসের সংক্রমণের সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন তিনি।
হুগলীর চুঁচুড়ার মেয়ে বনশ্রী সেনগুপ্ত কর্মসূত্রে থআকতেন কলকাতায়। ষাট সত্তরের দশকে একের পর এক হিট গান উপহার দেন বাংলার শ্রোতাকে। সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্তের পরিচালনায় বহু মনছুঁয়ে যাওয়া গান ,আজও বাংলার সঙ্গীতের অবিস্মরণীয় সম্পদ হয়ে রয়েছে। এজন্য পেয়েছেন বহু পুরস্কারও।

রবিবারই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তবে তার আগে রবীন্দ্র সদনে প্রয়াত গায়িকার দেহ কিছু ক্ষণের জন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে শ্রদ্ধাজ্ঞাপণের জন্য শায়িত তাঁর দেহ।
গায়িকার প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত সঙ্গীত শিল্পীর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি । বনশ্রী সেনগুপ্তের জীবনাবসানে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত মহলও। প্রয়াত গায়িকার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য, কালিকাপ্রসাদ ভট্টাচার্য প্রমুখ।












Click it and Unblock the Notifications