দমদমে বিমানের জরুরি অবতরণ! আতঙ্কে যাত্রীরা
বিমানে যান্ত্রিক ত্রুটির জেরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ সিঙ্গাপুর থেকে কলকাতাগামী বিমানের। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে। মাঝ আকাশেই বিমানে ত্রুটি ধরা পড়ে। এরপর রানওয়েতে জরুরি অবতরণ করানো হয়।
বিমানে যান্ত্রিক ত্রুটির জেরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ সিঙ্গাপুর থেকে কলকাতাগামী বিমানের। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে। মাঝ আকাশেই বিমানে ত্রুটি ধরা পড়ে। এরপর রানওয়েতে জরুরি অবতরণ করানো হয়। সূত্রের খবর অনুযায়ী প্রায় দেড় ঘণ্টা বিমানেই আটকে থাকেন যাত্রীরা। ছড়ায় আতঙ্ক।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে কলকাতাগামী উড়ান সিল্ক এয়ার এমআই ৪৮৮-এর ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়ে। একইসঙ্গে জ্বালানিও লিক করতে থাকে।
রানওয়েতে ঘণ্টা দেড়েকের অপেক্ষার পর নিরাপদেই যাত্রী ও বিমানকর্মীদের বের করে আনা সম্ভব হয়। কী কারণে এই সমস্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications